রেকর্ড কর্নার
সর্বোচ্চ জুটি
বিপিএলের সর্বোচ্চ জুটি গড়েছেন, আরেকটা ওভার পেলে হয়তো টি-টোয়েন্টির সর্বোচ্চ জুটির রেকর্ডটাই গড়ে ফেলতেন শাহরিয়ার নাফীস ও লু ভিনসেন্ট! খুলনায় কাল ১৯৭ রানের জুটি গড়েছেন দুজন, ২০৬ রানের রেকর্ডটি অ্যাডাম গিলক্রিস্ট ও শন মার্শের। ২০১১ আইপিএলে ধর্মশালায় দ্বিতীয় উইকেটে এই জুটি গড়েছিলেন দুই অস্ট্রেলিয়ান। এই দুটি জুটির ৯ রানের ব্যবধানেই অবশ্য আছে আরও দুটি জুটি। গত আইপিএলে দ্বিতীয় উইকেটেই ২০৪ রানের অবিছিন্ন জুটি গড়েছিলেন ক্রিস গেইল ও বিরাট কোহলি। আর তিন দিন আগে নিউজিল্যান্ডের এইচআরভি কাপে প্রথম উইকেটে ২০১ রানের জুটি গড়েছেন পিটার ইনগ্রাম ও জেমি হাউ।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন








সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন