অনূর্ধ্ব-১৮ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

সাইফ হাসানের অপরাজিত ১২৭ রানের সুবাদে তিন দিনের ম্যাচের প্রথম দিনটি ভালোই কেটেছে ঢাকা দক্ষিণের। রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসে তারা তুলেছে ৬ উইকেটে ৩৪৫ রান। বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে সেঞ্চুরি পেয়েছেন মোহাম্মদ সুমন (১১২)। রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে তাঁর দল চট্টগ্রাম তুলেছে ২৬৪ রান। জবাবে দিন শেষে প্রথম ইনিংসে বিনা উইকেটে ১৮ রান তুলেছে রংপুর। দিনাজপুরে সিলেটের ইফতেখার আহমেদের দুর্দান্ত বোলিংয়ে (৬/৩৪) মাত্র ৮৫ রানে গুটিয়ে গেছে ঢাকা উত্তরের প্রথম ইনিংস। জবাবে প্রথম ইনিংসে ২৩ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে সিলেট। রংপুরে বরিশালের বিপক্ষে প্রথম ইনিংসে ২০৯ রান করে বিকেএসপি। ১ উইকেটে ১১ রান করে দিন শেষ করেছে বরিশাল।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন