পিসিবির অভিনব প্রস্তাব
পাকিস্তান সফর নিয়ে ভয় কাটাতে মার্চের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের মেলা বসাতে চায় পিসিবি। কিন্তু সেটি কি আদৌ সম্ভব হবে? আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকা ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছে পাকিস্তানে নিরাপত্তাঝুঁকির কথা বলে। পিসিবি তাই ঘোষণা দিয়েছে ক্রিকেটারদের বিমা ও করমুক্ত আয়ের।
পিসিবি প্রধান জাকা আশরাফ কাল ঘোষণা দিয়েছেন, ‘দুই মিলিয়ন ডলারের বিমার ব্যবস্থা থাকবে ক্রিকেটারদের জন্য, এক লাখ ডলার পর্যন্ত আয় থাকবে করমুক্ত। বিমা করাটা ঐচ্ছিক। পরিবারের কথা ভেবে ক্রিকেটাররা যদি এতে কিছুটা নির্ভার বোধ করে, তাহলে এটা করতে পারে।’ এএফপি।








সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন