রেফারিদের নির্বাচন নিয়ে নাটক

ক্রীড়া প্রতিবেদক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ। কিন্তু গতকাল শেষ মুহূর্তে নির্বাচনবিরোধী পক্ষের চাপে নির্বাচন স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ্ জানালেন, ‘নির্বাচনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ তাদের পুরোনো ভবনের সভাকক্ষ বরাদ্দ দিয়েছিল আমাদের। কিন্তু পরশু ক্রীড়া পরিষদ তা বাতিল করায় নির্বাচন হচ্ছে না।’ বাফুফের রেফারিজ কমিটির প্রধান বাদল রায়ের ভাষ্য, ‘রেফারিজ কমিটি বাফুফের অঙ্গসংগঠন হয়েও এই নির্বাচনের ব্যাপারে বাফুফেকে কিছু জানায়নি। তাই আমরা নির্বাচন পরে করতে বলেছি।’
নির্বাচনের উদ্যোক্তাদের অভিযোগ, একটি পক্ষ ভুল বুঝিয়ে এনএসসিকে দিয়ে ভেন্যু বরাদ্দ বাতিল করিয়েছে। নির্বাচনের ব্যাপারটা বাফুফেকে জানানো বাধ্যতামূলক নয় বলেই তাদের দাবি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন