শিরোনাম:

  • হোম
  • খেলা
  •   ‘ভারতের ভাগ্য ভালো, ধোনিকে পেয়েছে’

‘ভারতের ভাগ্য ভালো, ধোনিকে পেয়েছে’

| তারিখ: ২৫-০১-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ভাবনাচিন্তায় তিনি বরাবরই অন্যদের চেয়ে আলাদা। আর দশজনের সঙ্গে মতের মিল খুব কমই হয়। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব নিয়ে চলমান বিতর্কেও অনেকটা স্বতন্ত্র জিওফ বয়কট। ধোনির নেতৃত্ব কেড়ে নেওয়া বা নেতৃত্ব ভাগাভাগির পক্ষেই পাল্লা ভারী, কিন্তু বয়কট এখনো ধোনির বিকল্প দেখছেন না। সাবেক ইংল্যান্ড অধিনায়কের মতে, ‘গড়পড়তা’ এই ভারতীয় দলের ভাগ্য ভালো যে ধোনির মতো একজন দলে আছেন!
ভারতের পারফরম্যান্সের অধোগতির কারণেই মূলত ধোনির নেতৃত্বের সমালোচনা। কিন্তু দলের ব্যর্থতার জন্য ধোনিকে কাঠগড়ায় দাঁড় করাতে নারাজ বয়কট। একটি ক্রিকেট ওয়েবসাইটের সাপ্তাহিক আয়োজনে তিনি বলেছেন, ‘জয়-পরাজয়ের হার দিয়ে কি অধিনায়ককে মূল্যায়ন করা হবে নাকি বিবেচনায় নেওয়া হবে বদলের মান কিংবা মানের অভাব? আমি জয়-পরাজয়ের হার দিয়ে অধিনায়ককে মূল্যায়ন করি না। দলটার দিকে তাকাতে হবে। আমার তো মনে হয়, ভারতের ভাগ্য ভালো, ধোনির মতো একজনকে পেয়েছে।’
নিজের দাবির পক্ষে ১০৮ টেস্ট খেলা সাবেক ব্যাটসম্যানের যুক্তি, ‘ভারতের কথা যদি বলা হয়, এ মুহূর্তে দলটায় ভালো খেলোয়াড়ের যথেষ্ট অভাব। ভালো মানের সিম বোলার নেই, ভালো স্পিনার নেই, সেরা ক্রিকেটাররা অবসরে চলে গেছে বা অবসরের কাছাকাছি আছে। দ্রাবিড়-লক্ষ্মণ চলে গেছে, জহির-হরভজন দৃশ্যপটে নেই, টেন্ডুলকারও অনেক দিন রানে নেই। ক্রিকেটে দল হারলে সব সময় অধিনায়ককেই কাঠগড়ায় দাঁড় করানো হয়। এটা অনেকটা যুদ্ধের মতো, পরাজিত সেনাপতিকে সব সময়ই বরখাস্ত করা হয়। ধোনিকেও দায় নিতে হচ্ছে। কিন্তু আমার মনে হয় না ধোনিকে দোষ দেওয়া উচিত। তরুণদের পক্ষে রাতারাতি ওই ক্রিকেটারদের জায়গা নেওয়া সম্ভব নয়। কারও ওপর দায় চাপানোর আগে তাই আরেকটু চিন্তাভাবনা করা উচিত।’ ওয়েবসাইট।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

abir parves

abir parves

২০১৩.০১.২৬ ১২:১১
স্যার আপনার সাথে আমি একমত। ধনির বিকল্প আকন কেউ নেই।