আমিই বাংলাদেশবাংলাদেশ এগিয়ে চলেছে মানুষের সম্মিলিত ও ব্যক্তিগত চেষ্টায়। বাংলাদেশ মানে শুধু নেতিবাচক খবর নয়। দেশে ও বিদেশে নিজের কাজ দিয়ে যাঁরা দেশের মুখ উজ্জ্বল করছেন, তাঁদের কথা নিয়ে আমাদের এই আয়োজন
‘আমি বাংলাদেশেই থাকব’
মাহবুব মজুমদার
খালেদ সরকার
মাহবুব মজুমদারের সঙ্গে যখন পদার্থবিজ্ঞান বা গণিতের কোনো বিষয় নিয়ে আলোচনা করি, মনে হয় আমি যুক্তরাষ্ট্রের কোনো এক উঁচু মানের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সঙ্গে কথা বলছি। মন্ত্রমুগ্ধ হয়ে তাঁর কথা শুনি। এটা মোটেও অতিশয়োক্তি নয়। যে কেউ তাঁর সঙ্গে দুই মিনিট কথা বললে অন্য রকম এক অনুভূতিতে সিক্ত হবেন। বিশ্বমানের মেধা নিয়ে তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মকে গড়ে তুলছেন।
বছর দুয়েক আগে সৌদি আরব থেকে চিঠি আসে মাহবুব মজুমদারের কাছে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় সৌদি দলকে উন্নত প্রশিক্ষণ দেওয়ার জন্য ওরা মাহবুবকে চায়। মাহবুব তাদের চিঠির উত্তরে লেখেন, ‘আমি বাংলাদেশেই থাকব।’
মাহবুব মজুমদার বাংলাদেশ গণিত অলিম্পিয়াড টিমের কোচ (প্রশিক্ষক)। প্রতিবছর আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের গণিত দলকে পারদর্শী করে তোলার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। বলা যায়, তাঁরই চেষ্টায় খুব দ্রুত বাংলাদেশ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জ ও রৌপ্যপদক পায়। অন্যান্য দেশের অন্তত আট-দশ বছর লাগে। কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথম অংশগ্রহণ করার পর মাত্র দুই বছরেই অনারেবল মেনশন ও চার বছরের মাথায় ব্রোঞ্জপদক পায়। গত বছর পেয়েছে দুটি ব্রোঞ্জ ও একটি রৌপ্যপদক।
নিশ্চয়ই এ জন্য তরুণ গণিতবিদ ধনঞ্জয় বিশ্বাস, নাজিয়া চৌধুরী, সামিন রিয়াসাত, তারিক আদনান, নূর মোহাম্মদ শফিউল্লাহ, সৌরভ দাসদের মেধা ও কৃতিত্ব প্রশংসাযোগ্য। কিন্তু মাহবুব মজুমদারের বিশেষ প্রশিক্ষণ না থাকলে হয়তো তাঁদের আন্তর্জাতিক মানের মেধা অনাবিষ্কৃতই থেকে যেত। এখন তো যুক্তরাষ্ট্রের এমআইটি, হার্ভার্ড, স্ট্যানফোর্ড, যুক্তরাজ্যের অক্সফোর্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের পদকপ্রাপ্তদের বৃত্তি দিয়ে রীতিমতো কাড়াকাড়ি করে নিয়ে যায়।
মাহবুব মজুমদার যুক্তরাষ্ট্রে মা-বাবার সঙ্গে থেকে বড় হয়েছেন। জন্ম ১৯৭১ সালে, ঢাকায়। মা তাজিমা মজুমদার, বাবা বদিউল আলম মজুমদার। হাইস্কুলে পড়ার সময় মাহবুব দু-দুবার যুক্তরাষ্ট্রের সেরা শিক্ষার্থী হওয়ার গৌরব লাভ করেন। রচনা লেখা আর বিজ্ঞান প্রকল্পের প্রতিযোগিতায় তাঁর কৃতিত্বের মেডেল তিনি পান খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাত থেকে। বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় এমআইটি থেকে স্নাতক, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (এমএস) এবং যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। তাঁর বিষয় ছিল ফলিত গণিত ও তাত্ত্বিক পদার্থবিদ্যা। এর পর লন্ডনে ইম্পিরিয়াল কলেজে তিনি পোস্ট ডক্টরাল করেন। দেশে ফিরে আসেন ২০০৫ সালের শুরুতে।
দেশে ফিরে এলেন কেন? ‘আমি সব সময় ভাবতাম, দেশে থাকব, এখানেই কাজ করে যাব। বাবা-মা দেশে ফিরে এসেছেন। তাই আমার ইচ্ছা পূরণ হয়েছে।’
দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপনার জন্য আবেদন করেন। কোনো এক দুর্বোধ্য কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ পেলেন না। কিন্তু মাহবুব অদম্য। কাজ করে চলেছেন। এখন তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ফিন্যান্সিয়াল ম্যাথমেটিকসে শিক্ষকতা করছেন। তিনি নিজ উদ্যোগেই গণিত উৎসব ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল গঠনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। গণিত উৎসবের মধ্য দিয়ে সারা দেশ থেকে নির্বাচিত সেরা তরুণ গণিতবিদদের তিনি প্রশিক্ষণ দেন। তাঁদের তৈরি করে নেন আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য।
মাহবুবকে জিজ্ঞেস করি, তিনি তরুণদের নিয়ে কাজ করছেন, তাঁর উৎসাহের উৎস কী? বলেন, ‘আমাদের দেশের তরুণদের মধ্যে আমি নিজেকে খুঁজে পাই। এদের প্রতিভা আছে। সুযোগ পেলে বিকশিত হবে।’
যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয়ের চেয়েও উন্নত মানের একটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে গড়ার স্বপ্ন দেখেন মাহবুব মজুমদার। তিনি মনে করেন, বাংলাদেশে মেধার অভাব নেই। কার্যকর উদ্যোগ নিলে এটা খুবই সম্ভব।
মাহবুব মজুমদার বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে কোচ হিসেবে অসাধারণ ভূমিকা রেখে চলেছেন। এ জন্য তিনি এক পয়সাও সম্মানী নেন না। এটা তাঁর সাধনা।
আমিই বাংলাদেশ নিয়ে পরামর্শ ও তথ্য যোগাযোগ: ab@prothom-alo.info
পাঠকের মন্তব্য
সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন







Durbar
২০১৩.০১.২৫ ০৩:২০Kazol
২০১৩.০১.২৫ ০৩:৩২Rakibur Rahman
২০১৩.০১.২৫ ০৪:০৯shofiqur rahman
২০১৩.০১.২৫ ০৪:৩১Abdullah Al-Mamun. রংপুর ।
২০১৩.০১.২৫ ০৪:৪৬Ashraf
২০১৩.০১.২৫ ০৫:০৯'কোনো এক দুর্বোধ্য কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ পেলেন না' - আমার মনে হয় সহজেই আমরা এই দুর্বোধ্য কারনটা অনুমান করে নিতে পারি !!!!!
Mujahidul Islam
২০১৩.০১.২৫ ০৫:২৮MD. JAHIRUL ISLAM
২০১৩.০১.২৫ ০৫:৫৫Arefur
২০১৩.০১.২৫ ০৬:৩৬Dr. Nahid Arjuman Banu
২০১৩.০১.২৫ ০৬:৪৯Arif ----From Canada
২০১৩.০১.২৫ ০৭:০১Those who think that they are really scholar, educated and patriot but earning money from unseen and illegal sources they should read this article and see what they are doing and what you are doing. They should blame themselves; they should punish themselves for their acts.
Tauhidun
২০১৩.০১.২৫ ০৭:০৬দেশকে ভাল বাসা, দেশের জন্য কিছু করা একেই বলে।
Md. Mohiuddin shamim
২০১৩.০১.২৫ ০৮:২৭shahriar
২০১৩.০১.২৫ ০৮:৩৫Md Moniruzzamman Monir
২০১৩.০১.২৫ ০৯:১৭আপনার জন্য শুভকামনা রইল।
Engineer Shapath
২০১৩.০১.২৫ ০৯:২৯Salute to this Sir ....
Engineer Shapath
২০১৩.০১.২৫ ০৯:২৯Salute to this Sir ....

২০১৩.০১.২৫ ০৯:৩৭Mozahidul Islam
২০১৩.০১.২৫ ০৯:৫৩Architect Shuvro Rahman
২০১৩.০১.২৫ ১০:১১Undoubtedly there are millions of scholars from Bangladesh. We the nation that never know how to appreciate wisdom. There are no appreciation of scholars in our country, rather the uneducated, dishonest, robber people are in the highest positions.
I hope next generation will be the era of change. The scholars of Bangladesh will lead the nation, In-sh-aallah.
abu bokor
২০১৩.০১.২৫ ১০:১১Mohammed
২০১৩.০১.২৫ ১০:১২Tarek Rana
২০১৩.০১.২৫ ১০:১৯I trust he will get his reward and due respect one day.
I wish him all the best and hope that he will be an example for us..
Md. Salah Uddin
২০১৩.০১.২৫ ১০:৩৯ছড়িয়ে দিতে পারতেন ! আমরাতো মেধাবীদের মুল্যায়ন করতে জানিনা। এই যেমন মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ চেয়ে হোচট খেলেন !!!!
shahed
২০১৩.০১.২৫ ১০:৫০syed Kamal mohammad Mukul
২০১৩.০১.২৫ ১০:৫৬Md.Mazharul Islam
২০১৩.০১.২৫ ১১:০৪AKM Shahidullah
২০১৩.০১.২৫ ১১:১৫Kamrul
২০১৩.০১.২৫ ১১:৩৮shobuj
২০১৩.০১.২৫ ১১:৪৬Md. Rezaul Haque
২০১৩.০১.২৫ ১১:৫২Mehdi
২০১৩.০১.২৫ ১২:৩০Monsur-ul-Hakim
২০১৩.০১.২৫ ১২:৩৪mahabub hasan didar
২০১৩.০১.২৫ ১২:৩৫Mehdi
২০১৩.০১.২৫ ১২:৪০P.M.M. Jamal.
২০১৩.০১.২৫ ১২:৫২Shihab
২০১৩.০১.২৫ ১২:৫৫plaban
২০১৩.০১.২৫ ১২:৫৮we not only recognising those exceptionally talented bangladeshi's but also inspiring thousands of
Bangladeshis by example. This is the kind of project we should have started long time ago, nevertheless, I felt my duty to thank every one related to this project.
musafir
২০১৩.০১.২৫ ১২:৫৯
২০১৩.০১.২৫ ১৩:১০জদিও তাদের দুজনের বিষয় ভিনন, বাংলা আর মেথ, কমপিলিটলি ভিনন। তবে কোথাও একটা মিল আছে নিশচয়ই ।
Ibrahim Khalil (Shaon)
২০১৩.০১.২৫ ১৩:১৬Md Farhad Reza
২০১৩.০১.২৫ ১৩:৩৬A.K.M Monzoor Murshed
২০১৩.০১.২৫ ১৩:৩৭HCMCVietnam
২০১৩.০১.২৫ ১৪:০৫I feel sorry for those panel members who were in that selection committee. Of course, they don't care this.
Feeling humiliate as a member of that community
Jasim Uddin
২০১৩.০১.২৫ ১৫:০১nirbak
২০১৩.০১.২৫ ১৫:০৭Md.Ashraful Alam
২০১৩.০১.২৫ ১৫:২৩Muzahidul Islam Mazumder
২০১৩.০১.২৫ ১৫:৩৩Md. Abu Osman
২০১৩.০১.২৫ ১৫:৪৭Udasin
২০১৩.০১.২৫ ১৫:৫০emon
২০১৩.০১.২৬ ০২:১৮Quazi Hafiz
২০১৩.০১.২৬ ০২:৪৩Dr. M A Matin
২০১৩.০১.২৬ ০৩:১৫md sohag ahmed
২০১৩.০১.২৬ ০৩:৩৮Punom
২০১৩.০১.২৬ ০৪:৫১Saiful Bhuiyan
২০১৩.০১.২৬ ০৭:১১Azad Abul Kalam
২০১৩.০১.২৬ ০৭:৩৮Dipak Kumar Sarkar
২০১৩.০১.২৬ ০৭:৫৫Aktar Faruque
২০১৩.০১.২৬ ০৮:৪০humayun kabir
২০১৩.০১.২৬ ০৯:২৭Akash Ahmed
২০১৩.০১.২৬ ০৯:৩৫shuvo
২০১৩.০১.২৬ ০৯:৪০Habibur Rashid
২০১৩.০১.২৬ ০৯:৫৩আমাদের দেশের তুমি সেই ছেলে, কথায় না বড় হয়ে কাজে বড় হলে !!!
abdur rahim
২০১৩.০১.২৬ ১০:৪৩Tayebur Rahman
২০১৩.০১.২৬ ১০:৫০Ronju Khan
২০১৩.০১.২৬ ১১:১৪sirajul islam
২০১৩.০১.২৬ ১১:১৮Touhidul IslamTareq
২০১৩.০১.২৬ ১২:০১golam
২০১৩.০১.২৬ ১২:০৩Hasan Akhand
২০১৩.০১.২৬ ১২:০৫Mirza Mehedi Hasan
২০১৩.০১.২৬ ১২:১৭m shahidul islam
২০১৩.০১.২৬ ১২:২৫Arfanul Hoque
২০১৩.০১.২৬ ১২:৩৯Kulsum Al-Nazrul
২০১৩.০১.২৬ ১৩:১২
২০১৩.০১.২৬ ১৩:১৩কারনটি দুর্বোধ্য নয়, রাজনিতি না করা। সালাম মাহবুব সাহেবকে।
Faisal
২০১৩.০১.২৬ ১৩:৫৫সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার!
জনাব মাহবুব, আপনি বাংলাদেশের অহংকার। আপনার সর্বাঙ্গীণ মংগল কামনায়......
Maimun, BUET.
২০১৩.০১.২৬ ১৪:১০Samir Sarker
২০১৩.০১.২৬ ১৪:২৭তাই স্বাধীনতার মিষ্ট স্বাধ আমাদের সকলের আকাঙ্খিত এ স্বাদ আরও বেশী কাঙ্খত হয় যখন মাহবুব মজুমদার দের মত প্রথিত যশা বিশ্বজনীন ব্যাক্তিরা আমাদের ছেড়ে যেতে চাননা ।
Chowdhury Masud
২০১৩.০১.২৬ ১৪:৫৫Md. Hifzur Rahman Chowdhury
২০১৩.০১.২৬ ১৫:০৩Raihanul Islam
২০১৩.০১.২৬ ১৫:২৮jony
২০১৩.০১.২৬ ১৬:৩৫Zillur Rahman
২০১৩.০১.২৬ ১৭:০১Ebadur Rahman
২০১৩.০১.২৬ ১৮:২৭Shafiq Ashraf
২০১৩.০১.২৬ ১৯:০৭Md. Aslam Hossain
২০১৩.০১.২৬ ২০:২২অবশেষে স্যারের কাছে দাবি আপনার প্রচেষ্টা দিনকে দিন আরো বেশী করে গভীর হবে যেমন করে পাঠকের চোখের অশ্রু মনথেকে পড়েছে।
একদিন আগন্তুক ভোরের সূর্যের ন্যায় আপনার বিশ্ববিদ্যালয় গর্ব করে এগিয়ে যাবে সামনের কাতারে। যা নিয়ে আপনি গর্ব করে বলতে পারবেন যে আমাকে তোমরা মূল্যায়ন করতে পারনি তাতে কি হয়েছে দেশের আপমর জনতা আমাকে ভালোবাসা দিয়ে তারম থেকেও বেশী মূল্যায়ন করেছে।
যা বাঙালীর ইতিহাসের স্বর্ণক্ষরে লেখা থাকবে।

২০১৩.০১.২৬ ২০:৫৩এ পড়ানোর মত qualification নেই।নিয়োগ হয়েছে কেবলমাএ রাজনীতির জোরে।
K.M.Eyasin Arafat
২০১৩.০১.২৬ ২২:৪৩Nuruddin Sarker
২০১৩.০১.২৬ ২২:৫৬