এম কে আনোয়ারের মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল
মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁকে একজন আইনজীবীর মাধ্যমে সাত দিনের মধ্যে এই ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। ৩ ফেব্রুয়ারি এ বিষয়ে পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্তের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২ গতকাল এ আদেশ দেন।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন