ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার আসছেন
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে ২৮ জানুয়ারি ঢাকায় আসছেন। দুই দিনের এই সফরের সময় তিনি দুই নিকট প্রতিবেশীর নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনাবিষয়ক সহযোগিতা এবং দুই দেশের জনগণের সম্পর্ক জোরদারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সঙ্গে আলোচনা করবেন।
ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ সফরের সময় সুশীল কুমার সিন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পাঠকের মন্তব্য
পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন