নোয়াখালীতে ইটভাটাকে জরিমানা

নোয়াখালী অফিস | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে যমুনা ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহামঞ্চদ আনোয়ার পাশা ওই আদালত পরিচালনা করেন। পরে ভাটার মালিক জরিমানার টাকা পরিশোধ করে সাজাভোগ থেকে রেহাই পান।
একই সময় ভ্রাম্যমাণ আদালত মোটরযান আইনে ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের চালকদের কাছ থেকে আরও চার হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন।
ইউএনও প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে ইটভাটা গড়ে তোলায় ১৯৮৯ সালের ইট পোড়ানোর আইনের (৪) ৭ ধারায় প্রাথমিকভাবে জেল-জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভাটা মালিককে আগামী তিন মাসের মধ্যে লাইন্সেস করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন