অপহূত কলেজছাত্রীকে উদ্ধারে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ফেনী | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ফেনীতে অপহূত কলেজছাত্রীকে উদ্ধারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে ফেনী-পরশুরাম সড়কের বন্দুয়া দৌলতপুর এলাকায় স্থানীয় নারীরা সড়ক অবরোধ করেছেন। পরে পুলিশ ও জনপ্রতিনিধিদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় ফেনীর ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর গ্রামের হাফেজ আহমঞ্চদের ছেলে হারুনুর রশিদের নেতৃত্বে দুর্বৃত্তরা একই গ্রামের এক কলেজছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ওই রাতেই ছাত্রীর বাবা আটজনকে আসামি করে ফুলগাজী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। কিন্তু ফুলগাজী থানার পুলিশ দুই দিনেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে অথবা অপহূত ছাত্রীকে উদ্ধার করতে পারেনি। এতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই অপহূত ছাত্রীকে উদ্ধারের দাবিতে গ্রামের নারী-শিশুসহ সবাই ফেনী-পরশুরাম সড়কের বন্দুয়া দৌলতপুর গ্রাম এলাকায় সড়ক অবরোধ করে। এ সময় স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অবরোধকারীদের সঙ্গে যোগ দেয়।
এ সময় ফেনীর সঙ্গে ফুলগাজী ও পরশুরাম উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন