চট্টগ্রাম বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী প্রায় ৮৬ হাজার
চট্টগ্রাম বোর্ডে এ বছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮৬ হাজার। বোর্ডের অধীনে ৯৫৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৫২টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশ নেবে।
গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বোর্ডের কেন্দ্রসচিবদের মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। নগরের নৌবাহিনী স্কুল ও কলেজ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সচিব এ কে এম ফজলুল করিম চৌধুরী, পরীক্ষানিয়ন্ত্রক পীযূষ দত্ত, বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম প্রমুখ।
সভায় জানানো হয়, এ বছর মোট ৮৬ হাজার ৫২৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ১৬ হাজার ৩৯ জন, মানবিক বিভাগে ১৯ হাজার ৪২৬ এবং বাণিজ্য বিভাগের ৫১ হাজার ৫৮ জন পরীক্ষার্থী রয়েছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য এ বছর ৫৫ জনের একটি সাধারণ ও ১২ সদস্যের বিশেষ পর্যবেক্ষক দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন