সমরকলা নাচের কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

চট্টগ্রামে চার দিনব্যাপী সমরকলা নাচের কর্মশালা শুরু হয়েছে। গতকাল চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে এই কর্মশালার আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্স এশিয়া প্যাসিফিকের বাংলাদেশ অধ্যায় নৃত্যযোগের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকা ও চট্টগ্রামে আট দিনের এই কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন সমরকলা আঙ্গিকের বিশেষজ্ঞ ভারতের নৃত্যশিল্পী কাজল হাজরা। ১৯ থেকে ২২ জানুয়ারি রাজধানীতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। দক্ষিণ ভারতের বিশেষ ধরনের নাচের আঙ্গিক সমরকলা। কথাকলি নাচের প্রশিক্ষণেও সমরকলা আঙ্গিক ব্যবহার করা হয়।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন