শিরোনাম:

শিক্ষিকাকে হাতুড়িপেটা

হামলাকারীকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এক শিক্ষিকার ওপর হামলার ১৬ দিন পরও হামলাকারী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাঁকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মানববন্ধন করেছে। একই দাবিতে গত বুধবার বিয়ানীবাজার মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও মানববন্ধন করেন।
শিক্ষক সমিতির অভিযোগ, সরকারদলীয় কয়েকজন নেতা মীমাংসার নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।
এলাকাবাসী জানান, হামলাকারীকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে উপজেলা সদরে গতকাল বেলা দুইটায় মানববন্ধন করে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। একই দাবিতে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা দুই দিন ধরে কর্মবিরতি পালন করছেন। এ ছাড়া বিয়ানীবাজার মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বুধবার কলেজের সামনে মানববন্ধন করেন। এ কর্মসূচিতে এক হাজারের বেশি শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লা জাফরী অভিযোগ করে বলেন, ‘অপরাধীকে বাঁচাতে বিষয়টি ধামাচাপা দিতে সরকারদলীয় কয়েকজন নেতা চেষ্টা করছেন। তাই পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করছে না।’
বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) দেওয়ান নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, হামলাকারী পলাতক থাকায় গ্রেপ্তার করা যাচ্ছে না।
৭ জানুয়ারি উপজেলার মাথিউরা ইউনিয়নের রায়বাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে সাইফুল ওই শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন