চাচার লাঠির আঘাতে আহত ভাতিজার মৃত্যু
সুনামগঞ্জের দিরাইয়ে চাচার লাঠির আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ভাতিজা। পৌর শহরের আনোয়ারপুর (মাদানী মহল্লায়) আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে চাচা সুরুজ আলীর সঙ্গে ভাতিজা শফিকুল ও আবদুস সাত্তার এবং কলেজছাত্রী ভাতিজির জমিসংক্রান্ত বিষয়ে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে সুরুজ আলী তাঁর হাতে থাকা লাঠি দিয়ে তাঁদের এলোপাতাড়ি আঘাত করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার শফিকুল মারা যান।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন