নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
এক্স-রে মেশিনটি ১০ মাস বিকল
ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি গত ১০ মাসেও সচল হয়নি। এতে রোগীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দিয়ে বারবার জানানো হলেও কোনো লাভ হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, গত বছরের ১৭ এপ্রিল এক্স-রে মেশিনটি নষ্ট হয়। এর পর থেকে স্বাস্থ্য বিভাগের যন্ত্রপাতি মেরামতকারী প্রতিষ্ঠানের (সিএমএসডি) পরিচালককে চারবার চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়। কিন্তু মেরামত তো দূরের কথা, এ সময়ের মধ্যে মেশিনটি কেউ পরিদর্শন করতেও আসেনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল কাশেম প্রথম আলোকে জানান, ‘এক্স-রে মেশিন নষ্টের বিষয়টি আমরা শুধু চিঠির মাধ্যমে কর্তৃপক্ষকে জানাতে পারি। সেটি বারবার করা হচ্ছে। এরপর নষ্ট মেশিনটি মেরামত হচ্ছে না।’
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন