চাঁদাবাজির অভিযোগ
কিশোরগঞ্জে শ্রমিক ইউনিয়নের ১৩টি কমিটি বিলুপ্ত
কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় পরিবহন শ্রমিক ইউনিয়নের ১৩টি উপ ও আঞ্চলিক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। পরিবহন খাতে কমিটির নামে ব্যাপক চাঁদাবাজির অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভেঙে দেওয়া উল্লেখযোগ্য কমিটিগুলো হচ্ছে: তাড়াইল পরিবহন শ্রমিক ইউনিয়ন, পাকুন্দিয়ার পুলেরঘাট শ্রমিক ইউনিয়ন, নিকলী শ্রমিক ইউনিয়ন, কটিয়াদী শ্রমিক ইউনিয়ন, পাকুন্দিয়া শ্রমিক ইউনয়ন, বত্রিশ বাসস্ট্যান্ড শাখা ও গাইটাল আন্তজেলা বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়ন।
জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন (মানিক) জানান, সম্প্রতি বিভিন্ন পথে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনে শ্রমিক সমিতি বা ইউনিয়নের নামে ব্যাপক চাঁদাবাজি শুরু হয়েছে। এ নিয়ে প্রতিদিনই একাধিক বাসমালিক অভিযোগ করেছেন। অভিযোগের সত্যতা পাওয়ার পর কিশোরগঞ্জ পরিবহন মালিক সমিতি জেলা প্রশাসক ও শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত অভিযোগ করে। ওই অভিযোগের অনুলিপি কিশোরগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নকেও দেওয়া হয়।
জেলা প্রশাসকের সঙ্গে আলাপ করে শ্রমিক ইউনিয়নের জেলা কমিটি এক সভা আহ্বান করে।
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুস সহীদ জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৯ জানুয়ারি শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির এক সভা ডাকা হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে ১৩টি কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়। কমিটিগুলোর কার্যক্রম কার্যত বন্ধ ঘোষণা করা হয় গত বুধবার থেকে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন