সীমান্তে পেপার স্প্রে ব্যবহারের কথা ভাবছে বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভবিষ্যতে রাবার বুলেট ও পেপার স্প্রে ব্যবহারের কথা ভাবছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার দর্শনায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে আঞ্চলিক বৈঠক শেষে বিএসএফ কৃষ্ণনগর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আর সি গৌর এ কথা জানান।
বেলা ১১টা থেকে একটা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দর্শনার আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এ বৈঠক হয়। এতে বিজিবির পক্ষে কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল ফরিদ উদ্দিন এবং বিএসএফের পক্ষে আর সি গৌর নেতৃত্ব দেন।
বৈঠকে চুয়াডাঙ্গা বিজিবির ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী মো. আসাদুজ্জামান ও কুষ্টিয়া ৩২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন এবং বিএসএফের ৯২ ব্যাটালিয়নের কমান্ডার আর এন রায়, ১৭৩ ব্যাটালিয়নের কমান্ডার অনিল শর্মা, ১১৯ ব্যাটালিয়নের কমান্ডার বিজয় কুমার ও ১২০ ব্যাটালিয়নের কমান্ডার চন্দ্র প্রকাশ সিং প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন