রূপপুর পরমাণু শক্তি প্রকল্প
৫৮ বছর পর জমির মালিকেরা পাচ্ছেন দলিল
পাবনার ঈশ্বরদীর রূপপুর পরমাণু শক্তি প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির মালিকদের যে জমিতে পুনর্বাসন করা হয়েছিল, তাঁদের সেই জমির দলিল দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘ ৫৮ বছর পর গত বুধবার থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে জমির দলিল দেওয়ার প্রস্তুতি হিসেবে তাঁদের ইয়েস কার্ড দেওয়ার কার্যক্রম শুরু হয়। ছয় দিনের মধ্যে তাঁদের মধ্যে জমির দলিল বিতরণ করা হবে।
ঈশ্বরদী উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদীর চররূপপুরে ১৯৬৪ সালে পরমাণু শক্তি প্রকল্পের জন্য স্থানীয় ২১৮টি পরিবারের ৮৮ দশমিক শূন্য ৪৫ একর জমি অধিগ্রহণ করা হয়। সে সময় এ প্রকল্পের জমির বদলে মালিকদের রূপপুরে সরকার জমি দেওয়া হয়। কিন্তু ওই সময় সরকার তাঁদের কোনো দলিল দেয়নি। জমির মালিকেরা দলিল পাওয়ার জন্য ৫৮ বছর ধরে আন্দোলন করে আসছিলেন।
রূপপুর পরমাণু শক্তি প্রকল্প সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য রাশিয়ার সঙ্গে সম্প্রতি বাংলাদেশের চুক্তি হয়েছে। এ চুক্তির অংশ হিসেবে বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে জমির মালিকদের মধ্যে ইয়েস কার্ড বিতরণ শুরু করেন ঈশ্বরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাবস্ত্রী রায়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাঈয়েদ এ জেড মোর্শেদ এবং রূপপুর পরমাণু শক্তি প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন