চার বছর পর পাদুকা পরলেন
প্রতিজ্ঞা করেছিলেন যত দিন মানবতাবিরোধীদের বিচারের রায় না হবে, তত দিন পাদুকা পরবেন না। চার বছর পর গত সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদের ফাঁসির রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল। এ খবর শোনার পর আনন্দ আর ধরে রাখতে পারেননি কুষ্টিয়া হাউজিং সি ব্লকের বাসিন্দা সাব্বির পারভেজ (৪০)।
সাব্বির জানান, ২০০৯ সালের ১৭ এপ্রিল কুষ্টিয়ার মজমপুর রেলগেট এলাকায় ‘ঘৃণিত রাজাকার চত্বর’ উদ্বোধন করা হয়। ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবিরসহ বিশিষ্ট ব্যক্তিরা সেদিন উপস্থিত ছিলেন। ঘৃণা প্রদর্শনের জন্য উপস্থিত সবাই পায়ের জুতা-স্যান্ডেল খুলে রাজাকার চত্বরে নিক্ষেপ করেন। এ সময় তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যত দিন মানবতাবিরোধীদের বিচারের রায় না হবে, তত দিন পায়ে পাদুকা পরবেন না। এরপর প্রায় চার বছর পাদুকা না পরেই চলাচল করেছেন সাব্বির। সোমবার মানবতাবিরোধী বিচারের প্রথম রায় ঘোষণা হলে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের হয়। আনন্দে মেতে ওঠেন সাব্বিরও। থানার মোড়ে সমবেত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষে সাব্বিরকে নতুন এক জোড়া পাদুকা উপহার দেন কুষ্টিয়ার পৌর মেয়র। সাব্বির বলেন, ‘আমি যুদ্ধ দেখিনি। যুদ্ধের ভয়াবহতা শুনে রাজাকারদের প্রতি তীব্র ঘৃণা জন্মে। আজ একটু হলেও মনে শান্তি পেয়েছি।’
আনোয়ার আলী জানান, সাব্বির পারভেজ প্রতিজ্ঞা করার পর থেকে সব সময় খালি পায়ে থাকতেন। তাঁকে নতুন পাদুকা উপহার দিয়ে সমঞ্চান জানানো হয়েছে।
পাঠকের মন্তব্য
সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন







Abdullah Al-Mamun. রংপুর ।
২০১৩.০১.২৫ ০৫:২৪SharifHasan
২০১৩.০১.২৫ ১১:০৮syed Kamal mohammad Mukul
২০১৩.০১.২৫ ১১:২১Shihab
২০১৩.০১.২৫ ১৩:০০মাসুম আহমেদ জনি
২০১৩.০১.২৫ ১৩:৫৬DEEPROY
২০১৩.০১.২৫ ১৪:০৭hoque
২০১৩.০১.২৫ ১৫:০৮Nur Alam
২০১৩.০১.২৬ ১৮:৪৭