শিশুর আচরণ বদলাতে মিথ্যার আশ্রয়!
শিশুদের আচরণ বা স্বভাব পরিবর্তন করতে অধিকাংশ মা-বাবাই মিথ্যার আশ্রয় নেন বলে জানিয়েছেন গবেষকেরা। যুক্তরাষ্ট্র, চীন ও কানাডার গবেষকেরা সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। গবেষকদের এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অব সাইকোলজির চলতি সংস্করণে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ডিয়েগো, চীনের ঝেজিয়াং নরমাল ইউনিভার্সিটি এবং কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোর একদল গবেষক এ গবেষণা চালিয়েছেন। এ বিষয়ে গবেষণায় গবেষকেরা যুক্তরাষ্ট্র ও চীনের প্রায় ২০০টি পরিবারের সাক্ষাৎকার নেন। গবেষণায় দেখা গেছে, শিশুদের মন ভোলাতেই মা-বাবা মিথ্যা বিবরণ দিয়ে থাকেন। এ ক্ষেত্রে অধিকাংশ মা-বাবা শিশুদের রাস্তায় রেখে আসবেন বলে হুমকি দিয়ে থাকেন।
রূপকথার গল্পে কিংবা মনভোলানো কথায় শিশুদের ভয় দেখানোর ঘটনাও ঘটে। নিয়মিত শাকসবজি না খেলে গল্পের চরিত্রের মতো অন্ধ হয়ে যাওয়ার ভয় দেখানো হয়। ‘তোমার পিয়ানো বাজানো খুব সুন্দর হয়েছে’—এ ধরনের আরেকটি কৌশলগত মিথ্যারও আশ্রয় নেন তাঁরা। অনেক অভিভাবক তাঁর সন্তানকে ফেলেই চলে যাবেন এমন ভানও করেন। শিশুদের পছন্দের খেলনা কিনে দেওয়ার বায়নায় দুই দেশের অভিভাবকেরাই একই কৌশলের আশ্রয় নেন। এ সময় তাঁরা পরে অন্য কোনো দিন তা কিনে দেবেন বলে বিষয়টি এড়িয়ে যান। বিবিসি।
পাঠকের মন্তব্য
- ২০১৩.০১.২৫ ০৯:৪০
- What is the crux?Any lesson for us ? any recommendations? Seems to be a vague article with no conclutions.







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন