শিরোনাম:

বায়োনিক চোখে রেটিনা

প্রথম আলো ডেস্ক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

আমরা যা-ই দেখি না কেন, রেটিনায় তার ছায়া পড়ে এবং স্নায়ুর বান্ডিল বেয়ে সেই তথ্য চলে যায় আমাদের মস্তিষ্কে। বিশ্বজুড়ে ম্যাকুলা ক্ষয় ও রেটিনার রক্তক্ষরণ রোগে হাজার হাজার মানুষ দৃষ্টিশক্তি হারিয়ে থাকে। এসব অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে বায়োনিক চোখ।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা আবিষ্কার করেছেন এই বায়োনিক চোখ। এতে তারহীন ব্যাটারিচালিত একটি রেটিনাল ইমপ্ল্যান্ট বা নকল রেটিনাল চিপ চোখের পেছনে আটকে দেওয়া হবে। রোগীকে এই চিপ দিয়ে দেখতে হলে এক জোড়া বিশেষ চশমা পরতে হবে, যার সঙ্গে একটা বিশেষ ধরনের ভিডিও ক্যামেরা সংযুক্ত রয়েছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন