নতুনের জানালা

তেল-গ্যাস নয়, এবার বাতাসেই চলবে গাড়ি!

প্রথম আলো ডেস্ক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ১৩ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

গাড়ি চালাতে তেল-গ্যাসের বিকল্প হিসেবে বাতাস (বায়ুশক্তি) ব্যবহার করলে কেমন হবে? নিশ্চয়ই খুব ভালো। তেল-গ্যাসের দাম প্রতিনিয়ত যেভাবে বাড়ছে, তাতে বিকল্প হিসেবে বায়ুশক্তি ব্যবহারের প্রযুক্তি অত্যন্ত সাশ্রয়ী বিকল্প হতে পারে। গাড়িনির্মাতা ফরাসি প্রতিষ্ঠান পিজো এ নতুন প্রযুক্তি উদ্ভাবনের কথা জানিয়েছে।
নতুন প্রযুক্তিতে পেট্রল বা বাতাস এমনকি দুটোর সমন্বয়েও গাড়ি চালানো সম্ভব হবে। প্রচলিত জ্বালানিতে গাড়ি চালানোর যে খরচ পড়ে, নতুন পদ্ধতিতে খরচ হবে তার চেয়ে গড়ে প্রায় ৪৫ শতাংশ কম। নতুন ব্যবস্থায় চালিত গাড়িটির মোট চলনের পাঁচ ভাগের চার ভাগ সময় জুড়ে বায়ুশক্তি ব্যবহার করলে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত জ্বালানি সাশ্রয় সম্ভব হবে। নতুন প্রযুক্তিতে একটি সাধারণ অন্তর্দাহ ইঞ্জিন, বিশেষ হাইড্রোলিক এবং গিয়ার বাক্সসহ সংকুচিত (কমপ্রেসড) বাতাসভর্তি সিলিন্ডার সংযোজন করা হয়। এ সিলিন্ডার শক্তি সঞ্চয় করবে এবং তা নির্গমন করবে।
এ বায়ুশক্তিচালিত গাড়িটি কেবল শহরাঞ্চলে ব্যবহার করা যাবে। এ গাড়ির প্রতি ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে চলবে। গাড়ি নির্মাণের ইতিহাসে নতুন এ প্রযুক্তি উদ্ভাবনকে বিজ্ঞানীরা একটি যুগান্তকারী ঘটনা বলে বিবেচনা করছেন। কারণ, প্রথমবারের মতো পেট্রল ও সংকুচিত বাতাসের সমন্বয়ে গঠিত এ গাড়িতে ব্যয়বহুল ব্যাটারি ব্যবহারের প্রয়োজন পড়বে না। এ গাড়ির খরচ অন্যান্য গাড়ির চেয়ে প্রায় এক হাজার ব্রিটিশ পাউন্ড কম পড়বে। এ বায়ুচালিত গাড়িটি তৈরি করতে প্রায় ১০০ জন বিখ্যাত বিজ্ঞানী ও প্রকৌশলী দুই বছরের বেশি সময় ধরে কাজ করেছেন। তাঁরা প্যারিসের ভলিজি এলাকায় অবস্থিত পোগোর গবেষণা ও উন্নয়নকেন্দ্রে কঠোর গোপনীয়তায় গবেষণাটি সম্পন্ন করেন। গাড়িটি ২০১৬ সালে রাস্তায় নামানোর ব্যাপারে বিজ্ঞানীরা আশাবাদী। পিটিআই।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

Muzibur rahman

Muzibur rahman

২০১৩.০১.২৫ ০৭:০৯
I am clear with this report. Must be more in details ,chemical engineering point of view. There is possibility some gases axist in our earth atmosphere can help engine to reduce fuel cost

Raju

Raju

২০১৩.০১.২৫ ১০:০২
waw really good news.

Hossain Ahamed

Hossain Ahamed

২০১৩.০১.২৫ ১১:০৮
ভাল খবর। ৭০ কিলোমিটার গতিতে চললে মন্দ কি? আমাদের দেশে এর চেয়ে গতিতে গাড়ি চলার রাস্তা কোথাই?

Md. Golam mamun Chy

Md. Golam mamun Chy

২০১৩.০১.২৫ ১৮:২৪
HEY .....DONT BE SO MUCH HAPPY........
IN BANGLADESH IT WILL COME IN THE YEAR 2113 !!!!! NEED MORE 100 YEARS FOR BANGLADESH......; SO THIS GENERATION AND NEXT ANOTHER GENERATION WILL NEVER SEE THIS KIND CAR !!! JUST DREAM, LIKE "A SMOCKING (CIGARETTE) WITHOUT HARM" !!

তানভীর আলাদিন সরব

তানভীর আলাদিন সরব

২০১৩.০১.২৬ ১১:৩৯
আল্লাহ পৃথিবীতে যে কত নেয়ামত দিয়েছেন মানুষ ব্যাবহার ও আবিষ্কার করে উন্নতি করতে পারবে।

Majed

Majed

২০১৩.০১.২৬ ১৩:২৪
খু্বই আনন্দিত হইলাম, সাথে টেনশন- অর্থ মন্ত্রী বায়ুর উপর কত % টেক্স ধার্য করে?

Moharaja

Moharaja

২০১৩.০১.২৬ ১৪:২৮
সারা বাংলাদেশে আজকাল অটো বাইক চলাচল করছে। এর মূল শক্তির উৎস বিদ্যুত থেকে ব্যাটারি চার্জ। কিন্তুু এমন গাড়ী কি বানানো যায় না যেখানে বাতাস থেকে পাখা ঘুড়ে জেনারেটর চলবে এবং সেখান থেকে ব্যাটারি চার্জ হবে। সেই ব্যাটারি থেকে গাড়ী চলবে। এখানে অনেক শক্তিই তো উৎপাদন করা সম্ভব।
২০১৩.০১.২৬ ১৫:৩১
গাড়িটি ২০১৬ সালে রাস্তায় নামানোর ব্যাপারে বিজ্ঞানীরা আশাবাদী। I need this

K arim Howleder

K arim Howleder

২০১৩.০১.২৬ ১৭:৩৫
@Moharaja... it exits -many countries have Wind Turbine which is generating huge electricity from Wind, I am not sure how effective will be for Bangladesh-- inland it will be difficult to have wind but may be it will be good in coastal area.

২০১৩.০১.২৬ ১৭:৫৬
এটা আর নতুন কি ? বাংলাদেশ তথা সারা দুনিয়াতেই তো বাইসাইকেল চলছে আরও হাজার বছর আগ থেকে। মটর সাইকেলটাও যদি ওরকম চলতো তাতে কত খুশি? আগামি পরজনম সবকিছুই সোলার পাওয়ার থেকে পেয়ে যাবে। তেল-গ্যাসের দিন শেষে ...

salim ahmed

salim ahmed

২০১৩.০১.২৬ ২০:০১
হায়রে কপাল . .......

Ahmed Hafiz

Ahmed Hafiz

২০১৩.০১.২৬ ২১:৩১
খুবই খুশীর খবর । তবে সমস্যা অন্য জায়গায়, গাড়ি আমদানির পর আবার নাকি বাতাস টাকা দিয়ে কিনতে হয় ।

nurul absar hussain

nurul absar hussain

২০১৩.০১.২৬ ২২:৫৩
অনেক আসার কথা শুনিয়াছি কিন্ত বাস্তবে প্রতিপালন দেখিনি তাই বেশি আশাবাদী নয়।