বইয়ের দুনিয়া

| তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ইতিহাস ঐতিহ্য জাতীয়তাবাদ গণতন্ত্র
লেখক: সালাহউদ্দীন আহমেদ
প্রকাশন: প্রথমা প্রকাশন
দাম: ৫৫০ টাকা
অধ্যাপক সালাহউদ্দীন আহমেদ দীর্ঘদিন ধরে বাঙালি মুসলমানদের ভাবজগৎ, প্রগতিমুখিতা নিয়ে গবেষণা ও লেখালেখি করে এসেছেন। তাঁর এই বইটিতে রয়েছে ২০টি প্রবন্ধ। বিষয়-বৈচিত্র্যে, ভাষার প্রাঞ্জলতা ও পরিবেশনের স্বচ্ছতায় বইটি সংগ্রহযোগ্য।

গদ্যসমগ্র
লেখক: মল্লিকা সেনগুপ্ত
প্রকাশক: আনন্দ পাবলিশার্স
দাম: ১২০০
কবি মল্লিকা সেনগুপ্তের গদ্যের ভুবন ইতিহাস, সমাজবিদ্যা, লিঙ্গ-রাজনীতির মিশ্র আলোয় সমৃদ্ধ। তিনটি উপন্যাস আর তিনটি প্রবন্ধের বই—এই তাঁর গদ্যগাথা। তাঁর এই ছয়টি গদ্য রচনা নিয়েই গদ্যসমগ্র বইটি মলাটবদ্ধ হয়েছে। এর মধ্যে সীতায়ন, শ্লীলতাহানির পরে, কবির বউঠান—তিনটি উপন্যাসেই আছে নানা নতুনত্ব।
সূত্র: প্রথমা বইয়ের দুনিয়া, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন