১৫ হাজার কুমির পালিয়ে গেছে

| তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

প্রবল বৃষ্টি ও বন্যায় দক্ষিণ আফ্রিকার একটি খামার থেকে অন্তত ১৫ হাজার কুমির পালিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় দৈনিক বিল্ড পত্রিকা এ খবর জানিয়েছে।
দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলের রকউইনা ক্রোকোডাইল ফার্ম থেকে এসব কুমির পালিয়ে যায়। প্রবল ঝড়ের মুখে মালিকেরা খামারের ফটক খুলে দিতে বাধ্য হয়।
বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ইতিমধ্যে অর্ধেক কুমির উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরের একটি বিদ্যালয়ের রাগবি মাঠে একটি কুমির পাওয়া গেছে। দক্ষিণ আফ্রিকার লিমপোপো প্রদেশের আশপাশের প্রদেশগুলোয় ভয়াবহ বন্যায় ১০ জনের প্রাণহানি ঘটেছে। এএফপি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন