অক্সফোর্ড শিক্ষার্থীদের অ্যাসাঞ্জ
উইকিলিকস নিয়েনির্মিতব্যচলচ্চিত্র কেবল ‘অপপ্রচার’
সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ তাঁর ওয়েবসাইট নিয়ে হলিউডের নির্মিতব্য দ্য ফিফথ এস্টেট চলচ্চিত্রকে বড় ধরনে ‘অপপ্রচার’ বলে উড়িয়ে দিয়েছেন।
গত বুধবার লন্ডনে ইকুয়েডর দূতাবাস থেকে ভিডিও লিংকের মাধ্যমে অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন। অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং ক্লাবের বিতর্কে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ওই চলচ্চিত্রের চিত্রনাট্য পড়েছেন উল্লেখ করে অ্যাসাঞ্জ বলেন, ‘চলচ্চিত্রটি মিথ্যায় ভরপুর। এতে মিথ্যা প্রচারণা চালিয়ে উইকিলিকস ও আমার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ওপর বর্বর আক্রমণ চালানো হয়েছে।’
অ্যাসাঞ্জ অভিযোগ করেন, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে—চলচ্চিত্রটি এই মর্মে সংলাপ দিয়ে তেহরানের বিরুদ্ধে যুদ্ধকে উসকে দিচ্ছে।
অ্যাসাঞ্জ ওই চিত্রনাট্য পড়ে বলেন, চলচ্চিত্রটির শুরুর দৃশ্যে দেখানো হয়েছে, ইরানের একটি সামরিক ভবনে পারমাণবিক চিহ্ন বহনকারী নথিপত্র রয়েছে।
গত মঙ্গলবার ড্রিমওয়ার্কস স্টুডিও ঘোষণা দিয়েছে, চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে। এতে অ্যাসাঞ্জের ভূমিকায় অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ। আগামী নভেম্বরে চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে। এএফপি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন