মালিতে মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ
আফ্রিকান সেনারা দ্রুত অগ্রসর হচ্ছে
মালির জঙ্গিদের নিয়ন্ত্রিত উত্তর ও মধ্যাঞ্চলে গতকাল বৃহস্পতিবার সেনা অভিযান চালানো হয়েছে। আফ্রিকান সেনারা সেখানে প্রত্যাশার চেয়ে দ্রততর অগ্রসর হচ্ছে।
জঙ্গি-নিয়ন্ত্রিত অঞ্চলে মালির সেনারা একের পর এক হত্যাযজ্ঞ চালিয়ে ও মানবাধিকার লঙ্ঘন করেছে অভিযোগ এনে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (এফআইডিএইচ) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
এফআইডিএইচ জানায়, মালির মধ্যাঞ্চলীয় সোভার শহরের একটি সামরিক ঘাঁটি এলাকায় অন্তত ১১ ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এ ছাড়া একই এলাকায় আরও ২০ জনকে গুম করার অভিযোগ পাওয়া গেছে।
ইইউর মানবিক সহায়তা বিভাগের কমিশনার ক্রিস্টালিনা জর্জিয়েভা উদ্বেগ প্রকাশ করে বলেন, মালির অভিযানে জাতিগত সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা বাড়ছে।
জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিদের দমনে ফরাসি সেনার পরিবর্তে আফ্রিকান সেনারা জাতিসংঘের অনুমোদন নিয়ে মালিতে অভিযান শুরু করে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফাবিয়া প্যারিসে বলেন, পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ এবং চাদ থেকে এক হাজার সেনা ইতিমধ্যে মালিতে পৌঁছেছে। এ অভিযানে মানবাধিকার লঙ্ঘিত হলে মেনে নেওয়া হবে না।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালিতে ১০ জানুয়ারি লড়াই শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় সাত হাজার ১০০ জন বেসামরিক নাগরিক বাড়িঘর ছেড়ে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। এএফপি ও বিবিসি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন