শিরোনাম:

সপ্তাহের নায়ক

ঝুনু আক্তার, নিরাপত্তাকর্মী

| তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
ঝুনু আক্তার

ঝুনু আক্তার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে অপহূত পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে রোববার বিকেলে নরসিংদীর পলাশ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারীরা ওই ছাত্রীকে নিয়ে ঘোড়াশালের প্রাণ কারখানার ২ নম্বর গেটে এলে সন্দেহবশত একজন নিরাপত্তাকর্মী ঝুনু আক্তার তাদের আটক করেন। অপহূত উদ্ধারের নায়ক ঝুনু আক্তারের সাক্ষাৎকার নিয়েছেন মনিরুজ্জামান

অপহরণকারীকে হঠাৎ কেন সন্দেহ করলেন?
ঝুনু আক্তার: পরিচয় জানতে চাইলে অপহরণকারী মেয়েটি নিজেকে মোস্তাকিমা আক্তার পরিচয় দিয়ে স্কুলছাত্রীটিকে নিজের ছোট বোন বলে জানায়। এখানে কী কারণে দাঁড়িয়ে আছ—এমন প্রশ্নের জবাবে সে জানায়, মেয়েটির চাকরির জন্য। পরে তাকে আমাদের কারখানার চিকিৎসা কর্মকর্তা কামরুন্নাহার আপার কাছে পাঠাই। এর মধ্যে স্কুলছাত্রীটির নাম পরিচয় জিজ্ঞাসা করলে তথ্যের গরমিল পাওয়া যায়। এতেই আমার সন্দেহ হয়।

আপনি কি মনে করেন, আপনার দেখাদেখি অন্যরাও এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালনে এগিয়ে আসবেন?
ঝুনু আক্তার: আসা উচিত। তবে সত্যি বলতে আমাদের মধ্যে দায়িত্বশীলতার অনেক অভাব। যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলেই আমাদের দেশটা অনেক দূর এগিয়ে যাবে।

আপনার জন্য স্কুলছাত্রীটি উদ্ধার হলো, কেমন লাগছে?
ঝুনু আক্তার: শুধু আমার কারণে স্কুলছাত্রীটি উদ্ধার হলো, সেটা পুরোপুরি সঠিক নয়। কারণ, আমাদের কারখানার নিয়মশৃঙ্খলাসহ পুরো ব্যবস্থাপনার কারণে মেয়েটি উদ্ধার হলো। খুবই ভালো লাগছে যে আমার অছিলায় একটি শিশু তার মা-বাবার কোলে ফিরে যেতে পেরেছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন