সীমান্তে নির্যাতনে বাংলাদেশির মৃত্যু

দিনাজপুর অফিস ও হাকিমপুর প্রতিনিধি | তারিখ: ১৫-০২-২০১২

  • ২৮ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে মিজানুর রহমান (২৮) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মিজানুরের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামে। তিনি রিকশা চালানোর পাশাপাশি ভারত থেকে গরু আনার কাজ করতেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মিজানুরের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের ময়নাতদন্তকারী চিকিৎসক মো. খায়রুল আলম প্রথম আলোকে বলেন, ‘মিজানুরের ডান চোখ ছিল না। ডান চোয়াল, কান, দাঁতের মাড়ি ছিল মারাত্মকভাবে থেঁতলানো। চোয়ালের গভীর ক্ষত দিয়ে মাথার মগজ বেরিয়ে এসেছে।’
মিজানুরের কয়েকজন সঙ্গী ও একাধিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে মিজানুরসহ আট-দশজন হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন। রাত আনুমানিক তিনটার দিকে গরু নিয়ে বাংলাদেশে আসার পথে ভারতের হিলি থানার আগ্রা মাহালি পাড়ার কাছে (সীমান্ত থেকে প্রায় এক হাজার গজ দূরত্ব) পৌঁছালে আগ্রা বিএসএফ ক্যাম্পের সদস্যরা মিজানুরকে আটক করেন। অন্যরা পালিয়ে যায়।
মিজানুরের সঙ্গীরা বলেন, গতকাল ভোরে তাঁরা আবার ভারতের ওই এলাকায় গিয়ে দেখেন, মিজানুর গুরুতর আহত। তাঁরা মিজানুরকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন।
সঙ্গীদের অভিযোগ, নির্মম নির্যাতন করার পর বিএসএফের সদস্যরা মিজানুরকে সীমান্তের কাছে ফেলে রাখেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মিজানুরের লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ওই সময় তাঁর ডান চোখটি উপড়ানো এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
ওসি বলেন, স্থানীয় লোকজন জানিয়েছেন, বিএসএফ সদস্যরা মিজানুরকে উপর্যুপরি আঘাত করে হত্যা করেন।
নিহত মিজানুরের স্ত্রী ইসমত আরা প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী রিকশা চালানোর পাশাপাশি ভারত থেকে গরু আনার কাজ করতেন। গত সোমবার দুপুরে তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। স্বামীর সঙ্গীদের কাছে খবর পেয়ে গতকাল সকালে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে স্বামীর লাশ শনাক্ত করেন।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফুলবাড়ী ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েফ উল হক বলেন, ঘটনাটি জয়পুরহাট জেলার বিজিবি-৩ ব্যাটালিয়নের সীমানায় ঘটেছে।
বিজিবি-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ‘বিএসএফের নির্যাতনে একজনের মারা যাওয়ার বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
চার ঘণ্টা পর ফেরত: নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ জানান, গতকাল বেলা সোয়া ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ঘাস কাটতে যায় গ্রামের আবদুর রকিবের ছেলে বাবু (১১)। এ সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যান।
বিজিবি শিংনগর ক্যাম্প কমান্ডার দেলোয়ার হোসেন বলেন, বাবুকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠায় বিজিবি। এর পরিপ্রেক্ষিতে বেলা দুইটার দিকে সীমান্তে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে বেলা তিনটার পর বাবুকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
২০১২.০২.১৫ ০৩:০৫
একটা ওদের ধরে এনে একই পরিনতি করলে কেমন হয়।

Rabbi

Rabbi

২০১২.০২.১৫ ০৩:১৯
BSF (ভারতীয় শয়তান ফোর্স) এখনো তাদের পাশবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে..... কিন্তু এভাবে আর কতদিন?? সাইবার যুদ্ধে বাংলাদেশ কে সমর্থন দিন......

২০১২.০২.১৫ ০৫:৩৩
এই দেশটি আমাদের যে কি পরিমান ক্ষতি করেছে তা বলে বুঝানো যাবে না। তবে যারা মধ্য প্রাচ্যর দেশগুলোতে আছেন তারা ভাল ভাবেই টের পাচ্ছেন বিষেস করে Saudi Arab এর অবস্হা এখন খুবই শোচনিয়। বিএনপির সময় থেকে সমস্যা শুরু হয়েছে আর আওয়ামিলিগ এসেত পরাপুরি বরোটাই বাজিয়ে ছেরেছে। আপনাদের দোহাই লাগে সমস্যা সমাধান করতে না পারেন কিন্তু বাড়ায়েন না। ভারতের কারনে আমরা দেশে বা দেশের বাইরে কোথায়ও শান্তিতে থাকতে পারবো না। মনে হয় ওরা শপথ করেছে যে বাংলাদেশিদের ঘুম হারাম করে ছারবে। তবে এর জন্য আমাদের সরকার আর মিডিয়ার বাড়াবারিও কম দায়ি না। দয়া করে আমাদেরকে পারলে একটু সহযোগিতা করেন Saudi তে যে যত ভাল অবস্হানেই থাকুক না কেন নতুন বছর থেকে এ দেশের সরকার নতুন নতুন সমস্যা সামনে রাখা শুরু করেছে শুধু বাংলাদেশিদের জন্য. অবস্হা এতটাই শোচনিয় যে কখনও কখনও মনে হয় বাংলাদেশে জন্ম নেয়াটাই পাপ হয়েছে।

azazulkarim

azazulkarim

২০১২.০২.১৫ ০৫:৪৪
বাংলাদেশি কোন নাগরিক ভারত থেকে চোরা চালানির জন্য সেদেশে প্রবেশ করলে তাকে গুলি করার নির্দেশনা ভারত সরকার বিএসএফকে দিয়ে রেখেছে। তা না হলে এতসব হত্যাকাণ্ডের বিচার হয়না কেন? তাছাড়া, গুলি চলতে থাকবে মর্মে বিএস্‌এফ প্রধানের বক্তব্য থেকে তো পরিস্কার বোঝা যায়, এটা ভারত সরকারের সিদ্ধান্ত। এক দেশের নাগরিক আরেক দেশে অবৈধভাবে প্রবেশ করলে গুলি করে মেরে ফেলতে হব, এটাই কি নিয়ম? ভারত কিন্তু সীমান্ত-শরিক অন্য কোন দেশের সাথে এধরণের বর্বর আচরণ করেনা। তারপরও যারা ভারতকে বন্ধু বলে তাদের প্রতি ধিক্কার !

Kamrul

Kamrul

২০১২.০২.১৫ ০৭:৩৩
সম্পাদক সাহেব, এই খবর গুলো ছেপে কি লাভ? আমাদের দেশের মন্ত্রী যখন বলে এগুলো নিয়ে রাষ্ট্র মোটেও চিন্তিত নয় তখন আপনারা কেন কষ্ট করে এগুলো ছাপেন আর আমাদের ভেতর এক অসহায় ক্রোধের জন্ম দেন? আমরা ক্রোধে অন্ধ হয়ে অসুস্থ হয়ে যাচ্ছি প্রতিদিন. দয়া করে আমাদের রেহাই দিন.

Ziauddin

Ziauddin

২০১২.০২.১৫ ০৮:৩২
Please Say No to Indian Goods. Bangladeshi leave in Overseas please do not buy Indian Rice.

Mariam

Mariam

২০১২.০২.১৫ ০৮:৩৯
বিএসএফ সদস্যরা মিজানুরকে উপর্যুপরি আঘাত করে হত্যা করেন। very sad !!! we should continue our ciber war against them untill and unless they stop killing along the border.

A.W.Haq

A.W.Haq

২০১২.০২.১৫ ০৮:৩৯
ভারতের বিএসএফ এর হত্যালীলা চলবেই আর আমাদের আওয়ামী লীগ সরকার বলবে এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে। আমরা বাংলাদেশিরা কি এতই দুর্বল ! ভারতের বিএসএফ হাতে মরা ও মার খেয়েই যাব ?সোভিয়েত ইউনিয়নের মত একদিন ভারত টুকরা টুকরা হয়ে হয়ে যাক ।

Mahtaf Hossain

Mahtaf Hossain

২০১২.০২.১৫ ০৯:১৭
হায়রে বাংলাদেশের `আদি ও অকৃত্রিম' বন্ধু !
হায়রে বাংলাদেশ ! এখনও তুই তোর ঐ `আদি ও অকৃত্রিম' বন্ধুকে সবকিছু উজার করে দিয়ে ভালবাসতে চাস ? কবে তোর হুস হবে ?

A.W.Haq

A.W.Haq

২০১২.০২.১৫ ০৯:৪৪
HATE HATE HATE India , time will come and we will take our REVENGE .Time will come we will TRAMPLED the whole India.Burn Indian flags, boycot Indian goods, products and services till Indian Govt promises not to kill a single Bangladeshi anymore.

Md. Muhibbullah

Md. Muhibbullah

২০১২.০২.১৫ ০৯:৪৫
ভারতে কি গরীব মানুষ নাই? তারা কি চোরাকারবারি করে না ? কোনো পতাকা বৈঠক দরকার নাই। এতে কোনো লাভ হয় নাই হবেও না। হত্যার বদলে হত্যা , ধর্মের এবং রাষ্ট্রের আইনে আছে। বিজিবি যদি এই আইন অমান্য করে তবে মানবতাবিরোধী অপরাধে অপরাধী হবে। এ পর্যন্ত যত বাংলাদেশী মারা হয়েছে ঠিক তত ভারতীকে গুলি করে বা নির্যাতন করে মারা উচিত। কাল খেপন শুধু বাংলাদেশীর মৃর্তুর সংখ্যা বাড়াবে। যাদের আত্মীয় মরে তাদের ব্যাথা কেউ বুঝেনা।

alamin

alamin

২০১২.০২.১৫ ০৯:৫৩
ওরা হায়না

২০১২.০২.১৫ ১০:৫২
nurul absar vai ., কই আপনি দেখে জান আপনের ভাইএরা কি করেছে এবার বলবেন state এতে চিন্তিত নই । fine .............

Tajuddin Ahmed

Tajuddin Ahmed

২০১২.০২.১৫ ১১:০৪
আচ্ছা ! এখানে পরিষ্কার বলছে যে ভারতের সীমানার ভেতরে ঢুকে গরু নিতে ( চুরি করতে) গিয়েছিল, একজন চোর ধরা পড়ার ভয়ে পালাচ্ছিল, তাকে কি মিষ্টি খেতে দেওয়া উচিত? আপনাদের সীমান্তে ঢুকলে কি করতেন?
২০১২.০২.১৫ ১১:১৫
Since BSF is not listening to their Prime Minster Mon Mohon, they will not listen to Bangladesh. The best way is to stop eating Indian beef. That will stop crossing of the border by these poor people to earn their living.
২০১২.০২.১৫ ১১:২০
ভারত কেন এমন করতেছে বুঝতেছেন না ?

ABDUL MAJID QUAZI

ABDUL MAJID QUAZI

২০১২.০২.১৫ ১১:২৯
আমরা যে নত জানু রীতি গ্রহন করেছি, কিছু দিন পর বি এস এফ বানলাদেশের ভিতরে এসে লোক হত্যা করলেও আশ্চর্য হব না । দলা দলিতে লিপ্ত হয়ে দেশের মানুসের চরিত্র এত দুর্বল - একতা বদ্ধ হয়ে প্রতিবাদ করার সাহস করার অযোগ্য হয়ে পড়েছে জাতি।
২০১২.০২.১৫ ১১:৩৮
BSF chief didn't hide anything .He told us what Indian government think about Bangladeshi .This is India's national policy .

২০১২.০২.১৫ ১২:১৩
Mohammad Shawkut Hossain many many thanks

mahfuza bulbul

mahfuza bulbul

২০১২.০২.১৫ ১২:৪০
বিএসএফ সীমান্তেতে তো আর নিরীহ মানুষ মারছে না ! উনারা রীতিমত অসুর বধ করছেন ! তাই আমাদের সরকারও নিশ্চুপ ! দানব প্রকৃতির আমরা তাতে বাধ সাধার কে !

Muhammad Foysal

Muhammad Foysal

২০১২.০২.১৫ ১২:৪১
হ্যাকিং করার পরও শখ মেটেনি । মনে হয় মিসাইল খেতে চাও । বিজিবি দের বলছি," দাওনা বাপু ওদের দুটো মিসাইল মেরে । " তোমরা যে কত দেশ প্রেমিক তা তো দেখতেই পাচিছ ।

Shahid Ahmed

Shahid Ahmed

২০১২.০২.১৫ ১২:৫৭
Hey?????
what is this?????????? how long they are going to do this?????/ where is human right, SAARC, UN????
Why BD Govt is not taking this matter to international leve???? If ANY one guilty or do anything wrong why they are not taking this to proper channel?????? Please take this matter to international leve.
২০১২.০২.১৫ ১৩:০২
This terrible...............................

Mohammad Razaul Karim

Mohammad Razaul Karim

২০১২.০২.১৫ ১৩:৫৬
India never dear to behave with other neighboring country, because they don’t consider Bangladeshi people as human being. It seems that they have highly abhorrence towards Bangladeshi. But Bangladesh has done nothing harmful to India anytime. Pakistan is threatening to India, but do they practice similar shooting at Pak border???

Ahmed

Ahmed

২০১২.০২.১৫ ১৬:৪১
"সীমান্তে নির্যাতনে বাংলাদেশির মৃত্যু" এ কেমন হেডিং? লিখুন " ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধারাবাহিক ও নিয়মিত নির্যাতনে আরো এক বাংলাদেশির মৃত্যু"।

KAZI Rubel..

KAZI Rubel..

২০১২.০২.১৫ ১৯:২৯
বাংলাদেশ সরকার এখন কি করছেন বলুন-ত..........???

MD.SHAHINUZZAMAN(From Sweden)

MD.SHAHINUZZAMAN(From Sweden)

২০১২.০২.১৫ ২০:৩৬
Hello, Our Bangladeshi people we have to avoid iNdIaN media,channel,culture,product and so on,no Business with iNdIa.

Fawzia Nasrin

Fawzia Nasrin

২০১২.০২.১৬ ০০:২২
আমাদের প্রশ্ন এত হত্যাকাণ্ড, নির্যাতন তারপরও বাংলাদেশের বিজিবি কী করছে? আওয়ামী লীগ সরকার তো তাদের অবস্থান পরিষ্কার করেছে যে, ভারত যত জঘন্য কাজই করুন না কেন তারা 'বন্ধু, বন্ধু' বলে জপ করবে। বিজিবির কাজ কী পতাকা বৈঠক, লাশ ফেরত আনা, ইত্যাদি? এটা তো যে কেউ করতে পারে।