‘ভিআইপি আছে, ফেরিতে উইঠেন না’

আব্দুল্লাহিল ওয়ারিশ | তারিখ: ০৬-১১-২০১১

  • ৯৪ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

গতকাল মঙ্গলবার খুলনা থেকে মোটরসাইকেলে ঢাকা ফিরছিলাম। বেলা আড়াইটার দিকে কাওড়াকান্দি ফেরিঘাটে পৌঁছাই। এক নম্বর ঘাটে গিয়ে অল্পের জন্য একটি ফেরি হাতছাড়া হয়ে যায়। এ সময় তিন নম্বর ঘাটে একটি ফেরি থেকে গাড়ি আনলোড করা হচ্ছিল। তখন আমি তিন নম্বর ঘাটে যাই। ফেরির কর্মচারীরা জানালেন, ‘ভিআইপি আছে, ফেরিতে উইঠেন না।’ তাঁদের অনুরোধ করার পর জানালেন, ‘আমাদের কাঁঠালবাড়ী ফেরিঘাটে যেতে হবে। সেখানে ডেপুটি স্পিকার আসবেন। ওনার আসতে কত দেরি হবে তার নিশ্চয়তা নেই। আপনি বরং অন্য ফেরিতে যান।’
কী আর করা। অগত্যা অপেক্ষায় থাকতে হলো পরের ফেরির জন্য। পরে সাড়ে তিনটার দিকে তিন নম্বর ঘাটে ‘ফেরি কিশোরী’ নামের আরেকটি ফেরি ভিড়ে। ফেরিটি আনলোড হওয়ার পর জানানো হলো ‘ভিআইপি আছেন, দেরি হবে।’ ঘাটে কর্মরত ব্যক্তিদের কাছে প্রথমে জানলাম হুইপ মহোদয় আসবেন। পরে অবশ্য জানতে পারলাম হুইপ নয় হুইপের মামাতো ভাই আসবেন। ইতিমধ্যে সেখানে আরও দুটি ফেরি চলে এলেও ওই ফেরিটি দাঁড় করিয়ে রাখা হয়। পরে ভিআইপি এলে পৌনে পাঁচটার দিকে ফেরিটি ছাড়া হয়।
শুধু আমি নই। আমার মতো আরও অনেক যাত্রীকে একইভাবে সেখানে অপেক্ষা করতে হয়। অনেকে বিষয়টি নিয়ে সমালোচনাও করেন। তাঁরা বলেন, এভাবে প্রত্যেক জনপ্রতিনিধি, তাঁদের ভাইবোন বা আত্মীয়-স্বজন নামধারী ‘ভিআইপি’দের জন্য সাধারণ মানুষের মূল্যবান সময় নষ্ট করে অপেক্ষা করতে হলে তাদের অবস্থান কোথায়? আর এই সাধারণ মানুষের বদৌলতেই তো তাঁরা আজ ভিআইপি হয়েছেন।
প্রায় আড়াই ঘণ্টা পর বিকেল সোয়া পাঁচটার দিকে আমরা যখন কাঁঠালবাড়ী ফেরিঘাট অতিক্রম করি তখন দেখি ফেরি ফরিদপুরী তখনো সেখানে ভিআইপির জন্য দাঁড়িয়ে আছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

M. Wazir Hossain

M. Wazir Hossain

২০১১.১১.০৯ ১২:০০
দেশটা তো ভিআইপিদের তালুক!!!

Shumon

Shumon

২০১১.১১.০৯ ১২:০২
NO SOONER A HOUSE SERVANT OF A VIP WILL BE TREATED AS VIP..

sumon

sumon

২০১১.১১.০৯ ১২:০২
v:ভয়ঙ্কর i:ইতর p:প্রজাতি

Suman

Suman

২০১১.১১.০৯ ১২:০৫
হায়রে িভআই িপ!! আমরা সাধারন জনগন কই যাই ?

Md. Aminur Rahman

Md. Aminur Rahman

২০১১.১১.০৯ ১২:০৭
We do not fight in 1971 to see this type of scene.

Raihanul Islam

Raihanul Islam

২০১১.১১.০৯ ১২:১১
ভিআইপি আছে এমন সংবাদ পরিবেশন কইরেন না

Noman

Noman

২০১১.১১.০৯ ১২:১৭
Joi VIP.

s m motiul haque

s m motiul haque

২০১১.১১.০৯ ১২:২০
তাদের বাপ দাদার সমপদ তাই ...................

২০১১.১১.০৯ ১২:২১
আমরাইতো ভোট দিয়ে ভিআইপি বানাই।

Tofial Ahamed

Tofial Ahamed

২০১১.১১.০৯ ১২:২৪
আমরা যারা অন লাইনে লিখি ,তাদের বলতে চাই কিভাবে এদের ঘিনা করা যায়। আত্মীয়-স্বজন নামধারী ভিআইপি’দের নয় ,যাদের আমরা ভোট দিয়ে জনপ্রতিনিধি করেছি

Dr. Moazzem Hossain Nilu

Dr. Moazzem Hossain Nilu

২০১১.১১.০৯ ১২:২৪
এই ভিআইপিদেরকে সামাজিকভােব এবং রাজনৈতিক ভাবে বর্জন করতে হবে।

A Rahman

A Rahman

২০১১.১১.০৯ ১২:২৮
They certainly changed their days for themselves and their families. Did not they promise in the last elections?
২০১১.১১.০৯ ১২:৩০
What's r the reqirements to be a VIP ? Is there any special law for VIP or others to avail govt. facilities personally ?

Biplob

Biplob

২০১১.১১.০৯ ১২:৪০
ভি আই পি মানে ভয়ংকর পারসন / এদের কি দেশে দরকার আছে ? আসুন েদের বয়কট করি /

Asad

Asad

২০১১.১১.০৯ ১২:৪২
যতদিন ক্ষমতা আছে ততদিন ভোগ করুক। দুই দিন পরে হয়ত রাস্তায় লাঠির পিটানি খেতে হবে। এটা বাংলাদেশের অলিখিত নিয়ম। সুতারং মনে করার কিছু নেই।

২০১১.১১.০৯ ১২:৪২
পরিবর্ন হওয়া দরকার । এসব মেনে নেওয়া যায়না।।।।

Hadi

Hadi

২০১১.১১.০৯ ১২:৪৫
ছি:

Md Nurul islam

Md Nurul islam

২০১১.১১.০৯ ১২:৫০
ভি আই পি আপনারা কি অন্য গ্রহ থেকে এসেছেন ? আপনারাতো আমাদের দয়ায় ভি আই পি হয়েছেন একটু ভেবে দেখবেন।

ashab

ashab

২০১১.১১.০৯ ১২:৫৮
@ sumon ভয়ংকর ইতর প্রজাতির মধ্যেও সময় জ্ঞানটা আছে আর স্বজন প্রীতি তারা বুজেনা। সুতরাং VIP মানে আরও ভয়ঙ্কর কিছু যা আমরা সাধারণ মানুষ বুজিনা।

Md. Ibrahim

Md. Ibrahim

২০১১.১১.০৯ ১২:৫৯
আর বেশীদিন বাকি নেই, কিছুদিন পরেই বুঝবে ভিআইপি কারে কয়।

Md Al Hadi

Md Al Hadi

২০১১.১১.০৯ ১২:৫৯
কবে যে এই সব বিরক্তিকর কাজ বন্ধ হবে?

MD. Asadullah

MD. Asadullah

২০১১.১১.০৯ ১৩:০০
আমার মনে হয় ভিআইপিগো শালা-সমুন্ধির অভাব নাই। এই ভিআইপি গংদের শালা-সমুন্দিগো লাইগা জনগণের কষ্ট আমাগো আর সহ্য হয় না।
২০১১.১১.০৯ ১৩:০৬
Lets have a revolutinary movement like middle east...

Antar suman

Antar suman

২০১১.১১.০৯ ১৩:০৭
এটা বাবা বড়লোকদের কারবার ! কথা না বলাই ভালো।

Md. Abdur Razzak

Md. Abdur Razzak

২০১১.১১.০৯ ১৩:১৭
Because they are the the most VIP than American President.

Iyad Chaudhry

Iyad Chaudhry

২০১১.১১.০৯ ১৩:২৫
ইউরোপে জনপ্রতিনিধিরা VIP সুযোগ সুবিধা ছেড়ে দেন জনগনের কাছে থাকার জন্য এবং তাদেরকে কাছ থেকে বোঝার জন্য. আমাদের দেশে এমপিদের জন্য জনগনকেই ছাড় দিতে হয়! আশ্চর্য দেশ; আশ্চর্য এই জাতি!

nazim

nazim

২০১১.১১.০৯ ১৩:২৫
পরিবরতন দরকার ,বিদেশে ভি..^....পি ^ থাকেনা

mostaq ahmed

mostaq ahmed

২০১১.১১.০৯ ১৩:২৬
প্রিয় প্রতিবেদক, কিছু মনে নেবেন না... আপনি একজন ভিআইপি হলে এই সুবিধাটা আপনিও নিতে চাইতেন... কারণটা এই নয় যে আপনি একজন সুবিধাবাদী। আসল কারণটা হল এই যে .. যখন আপনি দেখতেন.. অন্য ভিআইপিরা "VIP"-দের মত চলছে তখন আপনার অনুসারীদের কাছে আপনার সম্মান বাচানোর জন্য হলেও আপনি এটা করতেন। পুরো দেশটা চলছে এই নীতিতে। এখানে জনগণের কষ্টের চেয়ে VIP-দের মিথ্যা অহংবোধ অনেক বেশি।

Nathan Sarker

Nathan Sarker

২০১১.১১.০৯ ১৩:৩৭
"এভাবে প্রত্যেক জনপ্রতিনিধি, তাঁদের ভাইবোন বা আত্মীয়-স্বজন নামধারী ‘ভিআইপি’দের জন্য সাধারণ মানুষের মূল্যবান সময় নষ্ট করে অপেক্ষা করতে হলে তাদের অবস্থান কোথায়? আর এই সাধারণ মানুষের বদৌলতেই তো তাঁরা আজ ভিআইপি হয়েছেন। "।
.....ভিআইপি ব্যবস্থা উঠিয়ে দেয়া উচিত
২০১১.১১.০৯ ১৩:৪৩
if all the way this is how the road was made clear for the so called VIP , why was he so late? isnt it should be ahead of time? is the democracy? where people are not treated as same? i dont think any of these so called VIP is asset to this country. in the past years, many of these VIP died and the country didnt stop moving.

Md.sharif-S

Md.sharif-S

২০১১.১১.০৯ ১৩:৪৪
This is very bad because our country minister brother is not VIP he and other people same. There are no MP Minister

Jasim Uddin

Jasim Uddin

২০১১.১১.০৯ ১৩:৪৬
they are doing more than the vip is expecting.
২০১১.১১.০৯ ১৩:৪৭
যতদিন ক্ষমতা আছে ততদিন ভোগ করুক। দুই দিন পরে হয়ত রাস্তায় লাঠির পিটানি খেতে হবে। এটা বাংলাদেশের অলিখিত নিয়ম। সুতারং মনে করার কিছু নেই।

fayez ahmed

fayez ahmed

২০১১.১১.০৯ ১৩:৪৯
কাকে দোষ দিব। আমরা সবাই তো একই রাস্তার পথিক। আগে নিজেকে বদলান।
২০১১.১১.০৯ ১৩:৫০
These VIPs doesn’t know how we hate them.

Shohel Rana

Shohel Rana

২০১১.১১.০৯ ১৩:৫১
এরা লজ্জা শরমহীন বেহায়া ভিয়াইপি তো!
২০১১.১১.০৯ ১৩:৫৯
ছিঃ ছিঃ....!
২০১১.১১.০৯ ১৪:৩৯
হুইপের মামাতো ভাই কি করে ভিআইপি হয়? তাহলে প্রধানমন্ত্রীর মামাতো ভাইতো আমাদের ত্রানকর্তা। ওরে সমতার দেশ, ওরে শিক্ষিত সব।

Hasan Raza

Hasan Raza

২০১১.১১.০৯ ১৪:৪৮
Let us kick these so-called VIPs

asadullah

asadullah

২০১১.১১.০৯ ১৪:৪৯
আমরা সব ভিআইপি দেশের লুক!!!

BIDHAN

BIDHAN

২০১১.১১.০৯ ১৪:৫০
পরিবর্ন হওয়া দরকার. হুইপের মামাতো ভাই কি করে ভিআইপি হয়?

M.Shajjat Hossain

M.Shajjat Hossain

২০১১.১১.০৯ ১৪:৫৮
এটাই হলো বাংলার সকল আমলে ভিইপিদের রূপ। এখন বলুন দোষটা কার? ভিআইপি না আমাদের? যে সকল যাত্রীরা অন্য সকলের মতো ঐ তথাকথিত ভিআইপির জন্য অপেক্ষায় ছিলেন তাদের কি প্রতিবাদের ভাষা ছিলো না। যদি সকল যাত্রী মিলে ফেরির চালক বা কন্ট্রোলারকে বাধ্য করতেন সঠিক সময়ে ফেরী ছাড়তে অথবা যখন ভিআইপি আসলেন তাকে পর্যদুস্থ করতেন পরবর্তী সময় এই ভিআইপি নাধারী রাম-পাঠারাকি সাহস পেতো? তাই বলি দোষ ভিআইপিদের নয়-আমাদের। আমরা সংগঠিত হতে পারিনা।

Anisur Rahman

Anisur Rahman

২০১১.১১.০৯ ১৫:০৮
একেই বলে চাল নেই ...।
চুলা নেই নিধিরাম সরদার ........

Adam ali

Adam ali

২০১১.১১.০৯ ১৫:১০
আমাদের দেশে ভিআইপি-দের লিস্ট অনেক দীর্ঘ। এমপি-মন্ত্রীর মামাতো ভাই তো ভিভিআইপি পর্যায়ের !! ঐ মামাতো ভাইদের বাসার কাজের লোকেরাও অনেকের কাছে ভিআইপি মর্যাদা পায় বলে শুনেছি। সত্যিই হাস্যকর !! এমন আজব দেশ আরও দুই/একটা আছে কিনা, তাতে সন্দেহ আছে!!

Zakir Hossain

Zakir Hossain

২০১১.১১.০৯ ১৫:৩৩
VIP=Very illegal Person

Asad

Asad

২০১১.১১.০৯ ১৫:৩৩
do i need to be VIP?

jasim patwary

jasim patwary

২০১১.১১.০৯ ১৫:৩৯
কিছু বললে হয় রিমান্ড নয়তো বুকে গুলি খাবার বিরাট চান্স আছে !! আমার কিছু বলার নাই...

sharif

sharif

২০১১.১১.০৯ ১৫:৪২
হািরে ভিআইপি .............। কবে মুক্তি পাব তাদের হাত থেকে।
২০১১.১১.০৯ ১৫:৪২
সাংবাদিক ভাই ভি আই পি আছে এই সংবাদ পরিবেশন করবেন না। নয়লে খবর আছে......।
২০১১.১১.০৯ ১৫:৫৩
V I P ! Minister and his relatives are Very important person.

Asaduzzaman Sohag

Asaduzzaman Sohag

২০১১.১১.০৯ ১৬:০৭
আসলে এতে ওনাদের দোষ দিয়ে কি লাভ ! আপনি আমিও একই রকম! সুযোগ পেলে আপনি আমিও একই কাজ করি। দোষ আমাদের মানসিকতার।। এখানে যারা যারা মন্তব্য করেছেন তারাও একই কাজ করবেন । আপনার বাপভাই ভিআইপি হলে আপনি আমিও চাইবো তার সুযোগ নিতে।। পরিবর্তন আসলে আমাদের সবার দরকার।

debobroto goswami

debobroto goswami

২০১১.১১.০৯ ১৬:২০
Bangladeshi Law !!!!!?? VIP realative is vip too???????? How funy ?????Who make a law??????Govt might be forgot that Govt by the people for the people of the people.
২০১১.১১.০৯ ১৬:৩৬
দ্বিধা নয়, লজ্জা নয়, গালাগালি নয়, কারণ এর কিছুই এদেরকে থামাতে পারবেনা । আচ্ছা এদেরকে বস্তা বন্দী করে নির্বাসনে পাঠানো যায়না !

nasir

nasir

২০১১.১১.০৯ ১৬:৩৮
ভি আই পি ব্যাক্তিরা সম্মানিত, তার মানে এই নয় তাদের সম্মান দেখাতে গিয়ে সাধারণ মানুষ অসম্মানীত হবেন আর ঘন্টার পর ঘন্টা ফেরী ঘাটে বসে থাকবেন।
২০১১.১১.০৯ ১৬:৫০
V I P রাজা আমরা সবাই প়্রজা..
VIP কই থেকে ... এরা মানুশ কে মানুশ ভাবে না ..না হয় ভাবে দেশের সব এদের ........
VIP উঠিয়ে দেয়া উচিত , কে উঠিয়ে দেবে সেই তার বাপ ভাই মামা

M Syed

M Syed

২০১১.১১.০৯ ১৬:৫৩
Brothers we forgot about this behaviour when we elects them in parliament election. We will look for either BNP or Awami league we never looked whther the person is good or bad. Our system supports it as well. election commission will never allow a person to contest as independent candidate following the new rules. If any good political leader like Mahi Choudhury, Lukman Hussain, Dr Aivi arises their political big brothers either kill them or let them down such a way that they become a zero from hero. I am sick of the Bangladeshi politics and trying to console myself that I am out of that by the grace of Almighty Allah.

Shafi ullah Repon

Shafi ullah Repon

২০১১.১১.০৯ ১৬:৫৩
what is vip name?

রহমান

রহমান

২০১১.১১.০৯ ১৭:২০
সাধারন মানুষ ভিআইপিদের সাথে যাবে কেন ? তাহলে আর ভিআইপি কিসের ?

SAIFUL ISLAM

SAIFUL ISLAM

২০১১.১১.০৯ ১৭:২৩
VIP= গুলো নিজের বাপের টাকা দিআ আকটা ফেরি বানিয়া চলাচল করলায়ে পারে

jahangir

jahangir

২০১১.১১.০৯ ১৭:২৫
v:ভয়ঙ্কর i:ইতর p:প্রজাতি ,,,,,,,,,,,,,,,,,,,,,, সুমন ভাই দারুম বলেছেন !!!

Shamim Reza

Shamim Reza

২০১১.১১.০৯ ১৭:২৮
ওরা ভিআইপি না । ওদের ..... নামটাই বেশি শোভা পায় ।

Sharif Chowdhury

Sharif Chowdhury

২০১১.১১.০৯ ১৭:৫৯
Autocracy is worst that monarchy….in this country we are slaves
but again we vote for them to power

MOFIJUL ISLAM

MOFIJUL ISLAM

২০১১.১১.০৯ ১৮:০১
আর্ কত ?????

PARVEZ MOSTAFIZ (DICKENS)

PARVEZ MOSTAFIZ (DICKENS)

২০১১.১১.০৯ ১৮:০২
আমার বড় ভাইয়ের শালার মামাশ্বশুড় ভিআইপি। তাইলে আমিও কি ভিআইপি না ?
২০১১.১১.০৯ ১৮:০৪
ইলেকশন আসলে বুঝামু ভিআইপি কাকে বলে।
২০১১.১১.০৯ ১৮:০৮
VIP= Very Immoral Person

Mahbub

Mahbub

২০১১.১১.০৯ ১৮:২১
আমি একবার এমন ঝামেলায় পড়ে মধ্যরাতে ৩ ঘণ্টা ফেরী ঘাটে বসে ছিলাম,...।

Md. Sabbir Khan

Md. Sabbir Khan

২০১১.১১.০৯ ১৮:৪১
পাঁচ বছর পর পর ভিআইপি বদলালেও আমাদের ভাগ্য বদলাবেনা

jannatun naim

jannatun naim

২০১১.১১.০৯ ১৮:৪৭
joi vip .
২০১১.১১.০৯ ১৮:৫১
এইসব ভি আই পি-রা কি ধরনের ভি আই পি , তাদের বাপ-দাদার নাম কি? এইসব শুনলে গায়ে আগুন ধরে যায়।

মোহাম্মদ জমির হায়দার বাবলা

মোহাম্মদ জমির হায়দার বাবলা

২০১১.১১.০৯ ১৯:১৪
অামরা যতই VIP দের বিরুদ্ধে কথা বলিনা কেন। অামাদের সামনে পড়লে ঠিকই অামরা সালাম টুকে তেল দেয়া অারম্ভ করব।

jakir hussain

jakir hussain

২০১১.১১.০৯ ১৯:২০
M. Sajjad hussain, আপনি ঠিক বলেছেন । আমরা প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেছি ! আমরা আজ খাদের কিনারায় দাড়িয়েও চুপ চাপ সব কিছু দেখছি ! কেবল দেখেই যাচ্ছি !

julian

julian

২০১১.১১.০৯ ১৯:২৭
How long this things can continue and we are the idiot getting sufferer?

rodela

rodela

২০১১.১১.০৯ ১৯:২৯
হায় রে ভিআইপি নামের কলঙ্ক

S. M. Maruf Alom

S. M. Maruf Alom

২০১১.১১.০৯ ১৯:৩৬
ভিআইপি দের জন্যই ওই ফেরি তৈরি হয়েছে, আপনার-আমার জন্য নয়।
২০১১.১১.০৯ ১৯:৪৩
The prime minister of england took the subway train with general public to go parliament as wanted to avaid traffic jam. He did take VIP service for his office. It was published in Prothom alo. .

Abanti Aslam

Abanti Aslam

২০১১.১১.০৯ ১৯:৪৫
I have faced this situation couple of times when I used to go to my hometown.

Joyanta Roy

Joyanta Roy

২০১১.১১.০৯ ২০:১৫
All over the world such tradition is practiced, and so is in Bangladesh!

Shujauddin Mollah

Shujauddin Mollah

২০১১.১১.০৯ ২০:৩৯
This is because of you all foolish Bangladeshis. Why do you accept that? Don't you see the world around us? Wake up and protest all these corruptions and if necessary do what others are doing around the world. Democracy is not for you, it is for the country where literacy is 100%.

S I Monir

S I Monir

২০১১.১১.০৯ ২০:৪১
What a shame !!!!!!!!!!!! pie.....pie.......pie..........VIP

nishat miridah

nishat miridah

২০১১.১১.০৯ ২০:৪৪
তারা ভি আয় পি কাদের দিেয় হয়চে ?

MUHAMMAD

MUHAMMAD

২০১১.১১.০৯ ২০:৪৮
হুইপের মামাতো ভাই আসবেন, আর তাই সবাইকে বসে থাকতে হবে ? তাও আবার উনি কবে আসবেন তা কেউ জানে না । ঐ দেশটা এখনো কিসের জোরে টিকে আছে আমি জানি না । পুরো দেশটা মনে হয় কতিপয় মানুষের জমিদারী।

Dr Ahsan Ullah

Dr Ahsan Ullah

২০১১.১১.০৯ ২০:৫৯
মামু আর ভাগিনা আরএরকম লতা পাতা নিয়ে বাংলাদেশে ভি আই পি কতজন?

M Hossain

M Hossain

২০১১.১১.০৯ ২১:০২
এরপর থেকে 'ভি আই পি'দের নাম উল্লেখ করবেন।

syed Kamal mohammad Mukul

syed Kamal mohammad Mukul

২০১১.১১.০৯ ২১:২১
খাটি মামুর বেটা !!!

Kausar

Kausar

২০১১.১১.০৯ ২১:৪৩
আর সহ্য হবার নয়, দড়ি ধরে মারো টান, রাজা হবে খানখান।

NOTUN

NOTUN

২০১১.১১.০৯ ২১:৪৪
মামাতো ভাই, খালাতো ভাই সবাই ভিআইপি !!! রাজনীতি করার কতোই না মজা !! ভি,আইপিরা হেলিকপটার কিনে নিলেই পারেন ! সাধারন মানুষের এমনিতে অনেক কসটো তার উপর ভিআইপিদের অত্যাচার। সবাই মিলে সেই মামাতো ভাইকে নদিতে ফেলে দেয়ার দরকার ছিলো ! আমাদের কে লিবিয়ার মতো ঘুরে দাড়াতে হবে, তবেই তাদের কাছ থেকে আমাদের দেশকে মুক্ত করতে পারব। জাগো জাগো বাংলার মানুষ।

Iftekhar

Iftekhar

২০১১.১১.০৯ ২২:২২
who is real VIP in our country without our farmer and labour, pls. explain by the moral duty and activities

md hamid  shabu

md hamid shabu

২০১১.১১.০৯ ২৩:০০
please prime minister can you cheak it. because pepole give result you.

Royal

Royal

২০১১.১১.০৯ ২৩:২৪
আসলে এতে ওনাদের দোষ দিয়ে কি লাভ ! আপনি আমিও একই রকম! সুযোগ পেলে আপনি আমিও একই কাজ করি। দোষ আমাদের মানসিকতার।। এখানে যারা যারা মন্তব্য করেছেন তারাও একই কাজ করবেন । আপনার বাপভাই ভিআইপি হলে আপনি আমিও চাইবো তার সুযোগ নিতে।। পরিবর্তন আসলে আমাদের সবার দরকার। এই ভিআইপিদেরকে সামাজিকভােব এবং রাজনৈতিক ভাবে বর্জন করতে হবে।
২০১১.১১.০৯ ২৩:৪৬
Please bhai be innovative. Please try to add something in your motorcycle such as floating device .

shajedul chowdhury

shajedul chowdhury

২০১১.১১.০৯ ২৩:৫৭
শুধু ভিআইপি ওয়ালাদের দোষ দিয়েই বা কি ফায়দা! সংস্কৃতির জন্য মূলত আম জনতাই দায়ী। এখনো সময় আছে এসব অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।

Jahangir Hossain

Jahangir Hossain

২০১১.১১.১০ ০০:২২
আমি একটা গান গাইতাম, আর সেটা হল! "কি সুন্দর বাংলা আমার মায়ের চেয়েও ভালবাসি। সকলের অন্ন যোগাই চাষ করিয়া আমরা চাষি",,,,, ঐ। "আমরা চাষি চাষ করিয়া সবারে খাওয়াই, যত ধনী গরীব আমীর বাদশা আর যত ব্যবসাই ভাইরে আর যত ব্যবসাই" যারা আমাদের পেটের ভাত যোগাতে রোদ বৃষ্টিতে ভিজে সারাদিন পরিশ্রম করছেন মৌলিক সূত্রে ভি,আই,পির উত্তরাধিকারী একমাত্র তারাই। কৃষক শ্রমিকের কষ্টে অর্জিত আয়ের একাংশ দিয়ে দেশ রক্ষার কাজে যারা নিওজিত তারা আজ গুরুত্ত্বপূর্ণ ব্যক্তি। একবারও কি চিন্তা করছে আমরা তাদের টাকার গোলাম ?

partha

partha

২০১১.১১.১০ ০২:২৭
Its time to see when the V I P S are going to be civilized....