বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সিদ্দিকুর রহমান | তারিখ: ২৭-০২-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

প্রধান শিক্ষক (প্রা.), হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

অধ্যায়-২ 
প্রিয় শিক্ষার্থীরা, আন্তরিক শুভেচ্ছা নিয়ো, আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হবে।

 বহুনির্বাচনী প্রশ্ন
১. ১৯০৫ সালে কী হয়?
ক. বঙ্গভঙ্গ খ. সিপাহি বিপ্লব
গ. ছিয়াত্তরের মন্বন্তর ঘ. নীল বিদ্রোহ
উত্তর: ক. বঙ্গভঙ্গ
২. কে বাঁশের কেল্লা নির্মাণ করেন?
ক. আবদুল লতিফ খ. তিতুমীর
গ. শায়েস্তা খান ঘ. মীর কাশিম
উত্তর: খ. তিতুমীর
৩. বাংলায় কোন সালে ছিয়াত্তরের মন্বন্তর হয়?
ক. ১২৭৬ সালে খ. ১৩৭৬ সালে
গ. ১১৭৬ সালে ঘ. ১০৭৬ সালে
উত্তর: গ. ১১৭৬ সালে
৪. তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?
ক. তালবাড়িয়ায় খ. লালবাগে
গ. শহিদবাগে ঘ. নারকেল বাড়িয়ায়
উত্তর: ঘ. নারকেলবাড়িয়ায়
৫. ভারতীয় জাতীয় কংগ্রেস কবে গঠিত হয়?
ক. ১৮৮৫ সালে খ. ১৮৯৩ সালে
গ. ১৯৩৭ সালে ঘ. ১৯৪২
উত্তর: ক. ১৮৮৫ সালে
৬. বাংলায় বাণিজ্য করার উদ্দেশ্য নিচের কোন ইউরোপীয় শক্তির আগমন ঘটেনি?
ক. পুর্তগিজ খ. ডাচ গ. স্প্যানিশ ঘ. ফরাসি
উত্তর: (গ) স্প্যানিশ
৭. বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপনে কোন যুদ্ধ দায়ী?
ক. পানিপথের যুদ্ধ খ. পলাশীর যুদ্ধ
গ. তরাইন যুদ্ধ ঘ. বক্সারের যুদ্ধ
উত্তর: খ. পলাশীর যুদ্ধ
৮. কে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধাচরণ থেকে বিরত থাকেন?
ক. মীর জাফর আলী খ. রায় দুর্লভ
গ. জগৎ শেঠ ঘ. মীর মদন উত্তর: ঘ. মীরমদন
৯. বক্সারের যুদ্ধে কে ইংরেজদের কাছে পরাজিত হন?
ক. মীর কাশিম খ. মীর জাফর আলী খান
গ. জগৎ শেঠ ঘ. রায় দুর্লভ উত্তর: ক. মীর কাশিম
১০. ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত—
ক. ১৮৫৮ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত সময়কাল
খ. ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত সময়কাল
গ. ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত সময়কাল
ঘ. ১৮৮৫ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত সময়কাল
উত্তর: গ. ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত সময়কাল
১১. ইংরেজ শাসনের প্রধান বৈশিষ্ট্য কী ছিল?
ক. ‘ভাগ করো শোষণ করো’ নীতি
খ. ‘ভাগ করো বিভাজন করো’ নীতি
গ. ‘ভাগ করো অর্থ পাচার করো’ নীতি
ঘ. ‘ভাগ করো শাসন করো’ নীতি
উত্তর: ঘ. ‘ভাগ করো শাসন করো’ নীতি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন