শিরোনাম:

আমার বর্ণমালা ফন্ট ডাউনলোড ৮৮৬৪ বার

অনলাইন ডেস্ক | তারিখ: ২৪-০২-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

আমার বর্ণমালার প্রথম ফন্ট ‘শাপলা’ উন্মুক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এ দুইদিনে প্রায় পাঁচ হাজার বার ডাউনলোড হয়েছে।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইউনিকোডে প্রমিত বাংলা ফন্ট ‘আমার বর্ণমালা’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউনিকোড বাংলা ফন্ট ‘শাপলা’ তৈরি হয়েছে সরকারি উদ্যোগে। সবার জন্য উন্মুক্ত ‘আমার বর্ণমালা’ ফন্ট তৈরিতে কাজ করছে বাংলা একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিকস ডিজাইন বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ।
প্রকল্পের কর্মকর্তাদের ভাষ্য, শিগগিরই আমার বর্ণমালার দ্বিতীয় ফন্ট উন্মুক্ত হবে।
এর আগে বাংলা একাডেমীর পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশে বর্তমানে অনলাইনে ভাষাচর্চার জন্য একাধিক বাংলা ফন্ট থাকলেও সেগুলো তৈরি করা হয়েছে বাংলা একাডেমীর অনুমোদন ছাড়া।এসব ফন্টে যুক্তবর্ণ ও অন্যান্য বিষয় ব্যবহারের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। ফলে ভাষা প্রমিতকরণের কাজটি এ ক্ষেত্রে অসম্পূর্ণ।
২০১২ সালের ১২ নভেম্বর বাংলা একাডেমী, গ্রাফিকস ডিজাইন বিভাগ ও এটুআইয়ের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি হয়েছিল।

এ বিষয়ে বিস্তারিত জানা যাবে http://amarbornomala.gov.bd/ এবং ফন্ট ডাউনলোড করা যাবে সাইটের এ লিংকে গেলে http://www.amarbornomala.gov.bd/fonts/details/1

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন