চলে গেলেন মুসলিমা সালাম

অনলাইন প্রতিবেদক | তারিখ: ০৯-০২-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

সংগীতশিল্পী আবিদা সুলতানা ও শওকত আলী ইমনের মা বেগম মুসলিমা সালাম আর নেই। গতকাল শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে চিকিত্সাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন রত্নগর্ভা স্বীকৃতি পাওয়া মুসলিমা সালাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৭ বছর।
মুসলিমা সালামের ছোট ছেলে সংগীত পরিচালক শওকত আলী ইমন বলেন, ‘আমার মা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গতকাল রাত এগারোটার পর আমাদের ছেড়ে চলে যান তিনি।’
ইমন এ-ও জানান, আজ শনিবার দুপুরে গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর মাকে দাফন করা হয়। মায়ের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, মুসলিমা সালাম দেশের প্রথম নারীবিষয়ক পত্রিকা ‘বেগম’-এ নিয়মিত লেখক ছিলেন। সন্তানদের কৃতিত্বের জন্য দুবার তিনি রত্নগর্ভা মায়ের স্বীকৃতিও পেয়েছেন তিনি।
আবিদা সুলতানা, শওকত আলী ইমন ছাড়াও মুসলিমা সালামের সন্তান রেবেকা সুলতানা, রেহানা সুলতানা, সালমা সুলতানা, চিত্রা সুলতানা ও মোহাম্মদ আলী সুমন সংগীতের সঙ্গে নিজেদের জড়িয়ে রেখেছেন কৃতিত্বের সঙ্গে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন