৭৬ পাসপোর্ট ও ১০০ ভিসাসহ এক ব্যক্তি আটক

অনলাইন প্রতিবেদক | তারিখ: ০৯-০২-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

৭৬টি পাসপোর্ট ও মালয়েশিয়ার ১০০টি ভিসাসহ এক ব্যক্তিকে আটক করেছে অভিবাসন পুলিশ। আজ শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম জায়েদ হোসেন (৩৫)। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারে।
বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহায়তায় ওই অভিযান চালানো হয়। এ ব্যাপারে অভিবাসন পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নাজিমুল হক বলেন, পাসপোর্টের মধ্যে ১৩টি ছিল জাল। ওই ব্যক্তির কাছে মালয়েশিয়ার ১১টি অরিজিনাল ভিসা পাওয়া গেছে। তিনি মালয়েশিয়া থেকে ইউনাইটেড এয়ারলাইনসের বিমানে করে ঢাকায় আসেন বলে জানা গেছে।
এএসপি আরও বলেন, সব পাসপোর্টের মধ্যেই লাওসের ভিসা ছিল। জ্যেষ্ঠ পুলিশ সুপার মোতাজ্জের হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ওই ব্যক্তি আন্তর্জাতিক জালিয়াত চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, তিনি রোহিঙ্গাদের জন্য ভিসা ও পাসপোর্ট নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে মোতাজ্জের হোসেন জানান।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন