জয়ে শুরু ইংল্যান্ডের

অনলাইন ডেস্ক | তারিখ: ০৯-০২-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
নিউজিল্যান্ডের আরেকটি উইকেটের পতন। শিকারি স্টুয়ার্ট ব্রডকে (বায়ে) অভিনন্দন জানাচ্ছেন সতীর্থরা

নিউজিল্যান্ডের আরেকটি উইকেটের পতন। শিকারি স্টুয়ার্ট ব্রডকে (বায়ে) অভিনন্দন জানাচ্ছেন সতীর্থরা

ছবি: রয়টার্স

জয় দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু হলো ইংল্যান্ডের। আজ শনিবার অকল্যান্ডে অনুষ্ঠিত সফরের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের ৪০ রানে হারায় সফরকারী দল।
এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২১৪ রান তোলে ইংল্যান্ড। জবাবে শেষ পর্যন্ত লড়ে ৯ উইকেটে ১৭৪ রান তুলতে সক্ষম হয় স্বাগতিক নিউজিল্যান্ড।
আজ ব্যাটে-বলে সব দিকেই যথেষ্ট সফলতা পেয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। টপ ও মিডল অর্ডারে সব ব্যাটসম্যানই ভালো রান পান। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন এউইন মরগান। তাঁর ২৬ বলের ইনিংসটিতে ছিল চারটি চার ও তিনটি ছয়ের মার । লুক রাইট ছিলেন আরও ভয়ংকর। তিনটি চার ও চারটি ছয়ে ২০ বলে ৪২ রান করেন তিনি। ২২ বলে ৩৮ রান করেন বেয়ারস্টো। ১৬ বলে ৩২ রানে অপরাজিত থাকেন বাটলার। দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল লাম্ব ও অ্যালেক্স হেলসের সংগ্রহ যথাক্রমে ২২ ও ২১ রান। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট, রোনি হীরা ও অ্যান্ড্রু এলিস প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
জয় পেতে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ২১৫ রান। লক্ষ্যটা যে যথেষ্ট কঠিন ছিল, বলার অপেক্ষা রাখে না। একের পর এক উইকেট হারিয়ে ম্যাচটাকে আরও বেশি কঠিন করে তোলেন কিউই ব্যাটসম্যানরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল। কলিন মনরো করেন ২৮ রান। হীরা ২০ রানে অপরাজিত থাকেন।
এ ম্যাচে ইংল্যান্ডের সফলতম বোলার স্টুয়ার্ট ব্রড। ২৪ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেন ইংলিশ অধিনায়ক। এ ছাড়া স্টিফেন ফিন তিনটি ও লুক রাইট দুটি উইকেট নেন।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন পর্যন্ত ১-০ তে এগিয়ে ইংল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজ শেষে নিউজিল্যান্ডের সঙ্গে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট ম্যাচে অংশ নেবে সফরকারীরা।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২১৪/৭ (২০ ওভার)
মরগান ৪৬, রাইট ৪২, বেয়ারস্টো ৩৮, বাটলার ৩২*
বোল্ট ২/৪০, হীরা ২/৪২, এলিস ২/৪০
নিউজিল্যান্ড: ১৭৪/৯ (২০ ওভার)
গাপটিল ৪৪, মনরো ২৮, হীরা ২০*
ব্রড ৪/২৪, ফিন ৩/৩৯, রাইট ২/২৯
ফল: ইংল্যান্ড ৪০ রানে জয়ী।
সূত্র: ক্রিকইনফো।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

salam

salam

২০১৩.০২.০৯ ১৮:১৭
brilliant