ক্রিস্টেন আবারও রুপার্টের কাছে!
ক্রিস্টেন স্টুয়ার্ট-রুপার্ট স্যান্ডারস
‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে নির্মাতা রুপার্ট স্যান্ডার্সের পরকীয়ার খবর ও ছবি ফাঁস হওয়ার ছয় মাসের মাথায় শেষ পর্যন্ত গত জানুয়ারি মাসে লস অ্যাঞ্জেলেস আদালতে বিচ্ছেদের আবেদন করেন রুপার্টের স্ত্রী লিবার্টি রোজ। সম্প্রতি এক খবরে ‘হিট ম্যাগাজিন’ জানিয়েছে, এর পরিপ্রেক্ষিতে সপ্তাহ দুয়েক আগে রুপার্টের সঙ্গে যোগাযোগ করেছেন ক্রিস্টেন।
রুপার্ট এবং লিবার্টি রোজের দশ বছরের সাজানো সংসারে অশান্তির ঢেউ ওঠে গত বছরের জুলাইয়ে ক্রিস্টেনের সঙ্গে রুপার্টের ঘনিষ্ঠতার খবর ও ছবি ফাঁস হওয়ার পর। এর পরিপ্রেক্ষিতে ক্রিস্টেনকে ছেড়ে চলে যান তাঁর প্রেমিক ও সহ-অভিনেতা রবার্ট প্যাটিনসন। অবশ্য নিজের কৃতকর্মের জন্য বারবার অনুতাপ প্রকাশ করে প্যাটিনসনের ক্ষমা পান স্টুয়ার্ট। কিন্তু পরে আবারও চির ধরে তাঁদের সম্পর্কে।
সম্প্রতি যুক্তরাজ্যের হিট ম্যাগাজিনের এক খবরে বলা হয়েছে, দ্বিতীয়বার প্যাটিনসনের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার পর আবারও রুপার্টের সঙ্গে যোগাযোগ করেছেন ক্রিস্টেন।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, প্যাটিনসন সম্প্রতি ক্রিস্টেনকে ছেড়ে যাওয়ায় তিনি খুবই মর্মাহত হয়েছেন। এর পরপরই তিনি রুপার্টের সঙ্গে যোগাযোগ করেন এবং সাক্ষাতের ইচ্ছে ব্যক্ত করেন। লিবার্টি রোজ বিচ্ছেদের আবেদন করায় রুপার্টের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্যই তিনি এমনটা করেছেন। অবশ্য ক্রিস্টেনের সঙ্গে সাক্ষাতের জন্য রাজি হননি রুপার্ট।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






