আপিলের সুযোগ সংযোজন করতে চাইছি: কামরুল (ভিডিও)
কামরুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সংক্ষুব্ধ হলে আপিলের সুযোগ সংযোজনের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন। আইনমন্ত্রী শফিক আহমেদ দেশে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
আজ শনিবার আইন প্রতিমন্ত্রী এ কথা জানিয়েছেন বলে এবিসি রেডিওর খবরে বলা হয়।
৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় হয়। যাবজ্জীবন নয়, তাঁর ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগে ওই দিন বিকেল থেকে গড়ে ওঠে দুর্বার আন্দোলন। সময় যত গড়াচ্ছে, সাধারণ মানুষ এই আন্দোলনে তত বেশি সম্পৃক্ত হচ্ছে।
গতকাল মহাসমাবেশে লক্ষাধিক মানুষের সামনে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। একাত্তরের মানবতাবিরোধীদের সর্বোচ্চ সাজা ফাঁসি নিশ্চিত করতে মহাসমাবেশ থেকে ট্রাইব্যুনালের আইন সংশোধনসহ বেশ কয়েকটি দাবি জানানো হয়। এমন পরিস্থিতিতে আইন প্রতিমন্ত্রী আজ এ কথা জানালেন।
আইন প্রতিমন্ত্রী বলেন, ‘পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হলে আপিল করার সুযোগ পাবে—এ কথাটা সংযোজন করতে চাইছি।’







sohag
২০১৩.০২.০৯ ১৬:৫৪Mahmud Ikbal
২০১৩.০২.০৯ ১৮:১৬SHAHADAT H SHAD (শাহাদাত শাদ )
২০১৩.০২.০৯ ১৯:৫৭Mamunur Rahman
২০১৩.০২.০৯ ২০:৪৫ফয়সাল আহমেদ পলাশ
২০১৩.০২.০৯ ২০:৪৬mithu chandra kuri
২০১৩.০২.০৯ ২০:৪৯দয়া করে চাইছি বলবেন না। সংযোজন করে ১ সপ্তাহের মধ্যে ফাঁসি দিয়ে দিন। ফাঁসি চাই
md.ripon khan
২০১৩.০২.০৯ ২০:৫০Mohammed Khan
২০১৩.০২.০৯ ২০:৫৩Md. Anwar Hossain
২০১৩.০২.০৯ ২৩:৪৩