মার্কিন হামলায় কয়েক শ আফগান শিশু নিহত

অনলাইন ডেস্ক | তারিখ: ০৯-০২-২০১৩

  • ৫ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় গত চার বছরে কয়েক শ শিশু নিহত হয়েছে। জাতিসংঘের তথ্যের বরাত দিয়ে দ্য ডন অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
জেনেভাভিত্তিক জাতিসংঘের ‘কমিটি অন দ্য রাইটস অব দ্য চিলড্রেন’ ২০০৮ সাল থেকে পর্যবেক্ষণ করে মার্কিন হামলায় আফগান শিশুদের প্রাণহানি-সংক্রান্ত এ প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়, কেবল ২০১১ সালেই ১১০ জন শিশু নিহত ও ৬৮ জন আহত হয়েছে।
জাতিসংঘের শিশু অধিকার-সংক্রান্ত এই কমিটি আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিমান হামলাসহ অন্যান্য হামলায় গত চার বছরে কয়েক শ শিশু নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
মার্কিন বাহিনীর পূর্বসতর্কতার অভাব ও নির্বিচারে সামরিক শক্তির ব্যবহারের কারণে আফগানিস্তানে এত শিশুর প্রাণহানি ঘটেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, তিনি এখনো প্রতিবেদনটি দেখেননি। প্রতিবেদনটি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

sharif

sharif

২০১৩.০২.০৯ ১৫:৩৭
shocking news

shikder mahmood

shikder mahmood

২০১৩.০২.০৯ ১৭:৩৮
Where is the western media and their "malala" mania. They shout when Talibans shoot Malala, but remains quiet when Americans shoot other childrens.
২০১৩.০২.০৯ ১৭:৪৫
মালালাকে এক টা গুলি করার কারনে পাশ্চাত্য মিডিয়া তালেবানের সমালোচনা্য় মুখর হয়ে যায়। আর আমেরিকানরা হাজার হাজার মালালাকে মারলেও পাশ্চাত্য মিডিয়া মুখে কুলুপ এটে থাকে। আমাদের দেশের মিডিয়া গুলও অন্ধপ্রায় হয়ে তাদের পাশ্চাত্য প্রভুদের অনুকরণ করে।

ranjit kumar bala

ranjit kumar bala

২০১৩.০২.০৯ ১৮:৩২
আমেরিকা, ইউরোপ একজন মালালার জন্য কত প্রচার আর কতো জঘন্য রাজনীতি করছে, অথচ তাদের হামলায় ইরাকে,ফিলিস্তিনে, আফগানিস্তানে কত হাজার শিশু মারা যাচ্ছে। তার জন্য কোন প্রচার, মানবিকতা, অনুশোচনা কিছুই নেই। পশ্চিমা পুজিবাদী রাষ্ট্রগুলো এবং তাদের মানষিকতা খুবই স্বার্থপর এবং নোংরা।

dip

dip

২০১৩.০২.০৯ ২০:৫২
এক মালালা নিয়ে কত কাহিনী কত আলোড়ন । তালেবানদের একটা গুলি খাইয়া মালালা নোবেল পুরুস্কার পাওয়ার জন্য মনোনীত হয় ।আর মার্কিনীরা এত গুলো শিশু হত্যা করল তাতে কার কিছু আসলো গেল না কারো মন কাদল না । হায়রে মানবতা ।