মৃত্যুর পরেও শীর্ষে জগজিৎ সিং

অনলাইন প্রতিবেদক | তারিখ: ০৯-০২-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
জগজিৎ সিং

জগজিৎ সিং

মৃত্যুও বাদ সাধতে পারেনি তাঁর জনপ্রিয়তার জোয়ারে। মৃত্যুর এক বছর পরও সার্চ ইঞ্জিন গুগলে খুঁজে ফেরা গজল শিল্পীদের মধ্যে শীর্ষস্থানটি দখল করে আছেন জগজিৎ সিং। এক খবরে এমনটাই জানিয়ে জানিয়েছে পিটিআই। উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী গজল সম্রাট খ্যাত জগজিৎ সিং মারা গেছেন ২০১১ সালের ১০ অক্টোবর।

সার্চ ইঞ্জিন গুগলে জগজিত্ সিংয়ের পরের অবস্থানে আছেন ভারতের আরেক জনপ্রিয় গজলশিল্পী পঙ্কজ উদাস। তবে বিশ্বব্যাপী সার্চের ফলাফল বিবেচনা করলে দ্বিতীয় অবস্থানে আছেন গুলাম আলী।

সম্প্রতি পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে পরিচালিত এক জরিপে পাঁচজন গজলশিল্পীর নামের তালিকা প্রকাশ করা হয়। জরিপের ফলে শীর্ষ অবস্থানটি জগজিৎ সিংয়ের। এরপর যথাক্রমে আছেন গুলাম আলী, মেহেদী হাসান, পঙ্কজ উদাস ও তালাত আজিজ।

প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি উপমহাদেশের প্রখ্যাত গজলশিল্পীর জগজিৎ সিংয়ের জন্মদিন। ১৯৪১ সালের ভারতের রাজস্থানে জন্মগ্রহণ করেন তিনি। জগজিৎ ছিলেন একাধারে জনপ্রিয় গায়ক ও কম্পোজার।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন