চট্টগ্রামে হরতাল উপেক্ষা করে অবস্থান কর্মসূচি (ভিডিও)
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে আজ শনিবার চতুর্থ দিনের মতো কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে নগরের রাজপথে অবস্থান কর্মসূচি পালন করছেন তরুণেরা। জামায়াতের হরতাল উপেক্ষা করে আজ সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়।
আবৃত্তি, গণসংগীত, বক্তৃতা আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরের জামালখান প্রেসক্লাব চত্বর। এ সময় ‘কাদের মোল্লার ফাঁসি চাই’, ‘জামাতের হরতাল মানি না মানব না’ স্লোগান তোলেন তরুণেরা।
প্রতিদিন বেলা তিনটায় কর্মসূচি শুরু হলেও হরতালের কারণে আজ সকালেই কর্মসূচি শুরু করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিক্ষক-শিক্ষার্থী, অনলাইন ব্লগারদের উপস্থিতি বেড়েই চলেছে।
সংস্কৃতিকর্মী, রাজনৈতিক কর্মী, লেখক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নিয়েছেন। সবার মুখে একটাই দাবি—‘ফাঁসি চাই’।
এদিকে, হরতালে চট্টগ্রাম নগরের কোথাও জামায়াত-শিবিরের কর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়নি।







FOHAD
২০১৩.০২.০৯ ১৪:২৩Porimol
২০১৩.০২.০৯ ১৪:৫১mohammed mohiuddin
২০১৩.০২.০৯ ১৪:৫৬Nogen Pauria
২০১৩.০২.০৯ ১৫:০৫Ahmed
২০১৩.০২.০৯ ১৫:২২Faiza
২০১৩.০২.০৯ ১৫:২২Syed Kamrul Huq
২০১৩.০২.০৯ ১৫:২২FARUK KHAN
২০১৩.০২.০৯ ১৫:২৪nazim
২০১৩.০২.০৯ ১৬:২১Masud
২০১৩.০২.০৯ ১৬:৪৫Md. Nuruzzaman
২০১৩.০২.০৯ ১৭:৪৬‘জয় বাংলা’
‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’;
‘একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’;
‘বীর বাঙালির হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’;
‘জামায়াত মারার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’;