সাগর-রুনি হত্যাকাণ্ড: দারোয়ান এনামুল গ্রেপ্তার (ভিডিও)
ব্রাহ্মণবাড়িয়া থেকে নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির বাসভবনের দারোয়ান হুমায়ুন ওরফে এনামুলকে গ্রেপ্তার করা হয়।
ছবি: কামরুল হাসান
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনায় তাঁদের বাসভবনের দারোয়ান হুমায়ুন ওরফে এনামুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানিয়েছে। আজ শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সকালে র্যাবের গণমাধ্যম শাখার প্রধান এ টি এম হাবিবুর রহমান প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গণমাধ্যমে পাঠানো র্যাবের খুদেবার্তায় বলা হয়েছে, আজ ভোর পৌনে পাঁচটার দিকে হুমায়ুন ওরফে এনামুলকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটগামী একটি ট্রেনে করে ঢাকা থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাচ্ছিলেন। তাঁকে ঢাকায় আনা হয়েছে। আজ বেলা ১১টার দিকে সংবাদ ব্রিফিংয়ের জন্য তাঁকে উত্তরায় র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
গত বছরের ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
হুমায়ুন ওরফে এনামুলকে এই হত্যাকাণ্ডে জড়িত হিসেবে চিহ্নিত করে গত বছরের ১০ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর তাঁকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।







kabir
২০১৩.০২.০৯ ১০:০৪Mosharraf Hossain
২০১৩.০২.০৯ ১০:২১
২০১৩.০২.০৯ ১০:২২kayum Kazi
২০১৩.০২.০৯ ১০:৪৭tofail
২০১৩.০২.০৯ ১০:৫১Engr. Abdullah-Al-Mamun
২০১৩.০২.০৯ ১১:০৫N. Hasan Razu
২০১৩.০২.০৯ ১১:০৬Neeom Khan
২০১৩.০২.০৯ ১১:০৮Qazi Emran Kabir
২০১৩.০২.০৯ ১১:১৭Belal
২০১৩.০২.০৯ ১১:৩১Shubhro Ahmed
২০১৩.০২.০৯ ১১:৫২Masud
২০১৩.০২.০৯ ১২:০০md. shakhawat Hossain
২০১৩.০২.০৯ ১২:১৪Soumitra Paul
২০১৩.০২.০৯ ১২:২৫Shams
২০১৩.০২.০৯ ১২:২৭মোঃ ইমন হাসান গাজীপুর
২০১৩.০২.০৯ ১২:৩৯nurul absar hussain
২০১৩.০২.০৯ ১২:৪৩Likhon
২০১৩.০২.০৯ ১২:৫০SHAMSUL HUDA
২০১৩.০২.০৯ ১২:৫৪syed
২০১৩.০২.০৯ ১২:৫৯hasan ullah
২০১৩.০২.০৯ ১৩:১৫FOHAD
২০১৩.০২.০৯ ১৩:২২Atiqur Rahman Ramzan
২০১৩.০২.০৯ ১৩:২৩Mohammad Siam Hossain Khan
২০১৩.০২.০৯ ১৩:৪০jewelurrahman
২০১৩.০২.০৯ ১৩:৫৬Sujon Ahmed
২০১৩.০২.০৯ ১৪:০৭Sujon Ahmed
২০১৩.০২.০৯ ১৪:৩১
২০১৩.০২.০৯ ১৪:৩১Shahiidur Rahman
২০১৩.০২.০৯ ১৪:৪১Md Kutub Uddin
২০১৩.০২.০৯ ১৪:৫৭mahfuzur rahman
২০১৩.০২.০৯ ১৫:০৫Mahadi Sikder
২০১৩.০২.০৯ ১৬:৩১N. Hasan Razu
২০১৩.০২.০৯ ১৭:৩৭Munim Rashid
২০১৩.০২.০৯ ১৭:৩৮Shohidullah
২০১৩.০২.০৯ ১৭:৫০Saiful hassan
২০১৩.০২.০৯ ১৮:৫১দারোয়ানকে এখন ধরে খাওয়াচ্ছে জল।
Md. Nazim Al Mamun
২০১৩.০২.০৯ ১৯:১৫খান এম এইচ রাসেল
২০১৩.০২.০৯ ১৯:৪২খান এম এইচ রাসেল
২০১৩.০২.০৯ ২০:০১Md. Imran Khan
২০১৩.০২.০৯ ২০:০৯Mohammed Khan
২০১৩.০২.০৯ ২০:৩৮Aminul Islam
২০১৩.০২.০৯ ২১:২৩