ক্রিকেটাররা যাবেন শাহবাগে
শাহবাগ মোড় থেকে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে সারা দেশে। আর রূপসী বাংলা হোটেল তো শাহবাগ মোড় ঘেঁষাই! হোটেল থেকেই শোনা যায় প্রতিবাদের ধ্বনি, দেখা যায় হাজারো জনতার স্রোত কীভাবে মিশে যাচ্ছে একটিমাত্র স্লোগানে— যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই!
চার দিন ধরে প্রতিবাদের আগুনের আঁচ নিতে নিতে প্রতিবাদী হয়ে উঠেছেন শাহরিয়ার নাফীসও। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে কণ্ঠ মেলাতে চান এই বাঁহাতি ওপেনার। খুলনা রয়েল বেঙ্গলসের এই ক্রিকেটার আজ সপরিবারে যাবেন আন্দোলনের সঙ্গে একাত্মতা জানাতে। কাল দুরন্ত রাজশাহীর বিপক্ষে খেলা শেষে প্রসঙ্গটা তুলতেই আবেগপ্রবণ হয়ে উঠল তাঁর কণ্ঠ, ‘আমার বাবা মুক্তিযোদ্ধা। আমার শ্বশুর মুক্তিযোদ্ধা। আমি তো অবশ্যই যাব শাহবাগে। কাল (আজ) স্ত্রী-সন্তানকে নিয়েই যাব। আমিও চাই যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক।’ শাহরিয়ারের খুলনা রয়েল বেঙ্গলস আছে রূপসী বাংলা হোটেলে।
এ ছাড়া বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমসহ আরও ক্রিকেটার যেতে পারেন শাহবাগে। মুশফিকের ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে, আজ-কালের মধ্যে শাহবাগের জনসমুদ্রে গিয়ে কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি জানাবেন তিনিও। এ জন্য বিসিবির অনুমতিও চেয়েছেন।
মুশফিকসহ কয়েকজন ক্রিকেটারের শাহবাগ মোড়ে যাওয়ার আগ্রহ প্রকাশের কথা স্বীকার করেছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস, ‘মুশফিকসহ আরও কয়েকজন ক্রিকেটার হয়তো যাবে শাহবাগ। তারা বোর্ডের কাছে এ ব্যাপারে জানতে চেয়েছিল। সেখানে যাওয়াটা যেহেতু দেশের প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত সিদ্ধান্ত, বোর্ড তাদের এই ইচ্ছাতে বাধা হবে না।’








Mahmood Hassan
২০১৩.০২.০৯ ০৪:৪৪libi
২০১৩.০২.০৯ ০৬:২২shaikh osman gani
২০১৩.০২.০৯ ০৭:৪২Ronju Khan
২০১৩.০২.০৯ ০৭:৫১Arif Akhanda
২০১৩.০২.০৯ ০৯:২৫সুমন
২০১৩.০২.০৯ ১০:০১সবার এক দফা এক দাবী,
রাজাকারের ফাসিঁ চাই,
আর কোন দাবী নাই,

২০১৩.০২.০৯ ১০:০৭mir alamin
২০১৩.০২.০৯ ১০:১২SHAIKH MAHFUZUR RAHMAN
২০১৩.০২.০৯ ১০:৩০Tarique Bin Shahid
২০১৩.০২.০৯ ১০:৫৬মুক্তিযুদ্ধ হয়নি শেষ, জেগে থাকো বাংলাদেশ।
Md. Jahidul Islam Farhad
২০১৩.০২.০৯ ১০:৫৮Newton ghosh
২০১৩.০২.০৯ ১১:১০ঘরে বসে আর থাকবো নাত কেউ, যুদ্ধাপরাধীদের ফাঁসীর দাবিতে আন্দলনে আন্দলনে গোরবো জাগোরনের ঢেউ।
Qazi Emran Kabir
২০১৩.০২.০৯ ১১:১৯rohith
২০১৩.০২.০৯ ১১:৩১জ্বলে পুড়ে মারে ছারখার, তবু মাথা নোয়াবার নয়।
সুজন পাল
২০১৩.০২.০৯ ১১:৪২ক্রিকেটাররা যোগ দিলে এই আন্দোলনে বিজয় অবশ্যম্ভাবী।
Shahidul Islam
২০১৩.০২.০৯ ১২:০৭abul kashem shishir
২০১৩.০২.০৯ ১২:১৫Md. Badrul Ahammed
২০১৩.০২.০৯ ১২:২৭আজ আমার হৃদয় , মন , প্রাণ ছেয়ে আছে শাহবাগের দিগে আর কাঁদছে মন দাও দাও করে..........
shamim
২০১৩.০২.০৯ ১২:৪০Engr.Mohsin RAj
২০১৩.০২.০৯ ১৩:১১আমি প্রজন্ম চত্বর এ(শাহবাগ মোড়) গিয়ে আর একবার যুদ্ধের সাজ সাজ রব দেকতে পেলাম,
সে যুদ্ধ হলো ....জামাত -শিবির হটাও আন্দোলন,যুদ্ধপরাধী বিচারের আন্দোলন ।কাদের,নিজাম,দেলোয়ার, গোলাম আজম এর ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রক্ত-ধমনী তেজদীপ্ত আন্দোলন।
আমি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসাবে সকল মুক্তিকামী মানুষের কাছে ঋনী ...
Uddin
২০১৩.০২.০৯ ১৫:২৯Riaz Farazi
২০১৩.০২.০৯ ১৫:৫৭palash
২০১৩.০২.০৯ ১৫:৫৭Saikat
২০১৩.০২.০৯ ১৫:৫৮Prodip
২০১৩.০২.০৯ ১৬:২৮
২০১৩.০২.০৯ ১৬:৪৮Rasel Alam
২০১৩.০২.০৯ ১৭:৫৩dosmohammed
২০১৩.০২.০৯ ১৮:৩৭turjo
২০১৩.০২.০৯ ১৮:৫০MAZEED
২০১৩.০২.০৯ ২০:৩২Porimol
২০১৩.০২.০৯ ২০:৩৭FOHAD
২০১৩.০২.০৯ ২১:০৪