শাহবাগ নিয়ে সুমনের গান
কবীর সুমন
‘সীমানা চিনি না আছি শাহবাগে/ আমার গিটারও আছে,/ বসন্ত আজ বন্ধুরা দেখো/ গণদাবি হয়ে বাঁচে।’ মানবতাবিরোধী অপরাধে জড়িতদের ফাঁসির দাবিতে উত্তাল শাহবাগ নিয়ে এ গান লিখেছেন জনপ্রিয় গায়ক কবীর সুমন।
গতকাল শুক্রবার কবীর সুমন কলকাতায় নিজের বাড়িতে বসে গিটার হাতে একাত্ম হন শাহবাগের তরুণদের সঙ্গে। আলোচিত ওই আন্দোলন নিয়ে নিজের লেখা গানে সুর দেন তিনি। এরপর নিজের ওয়েবসাইটে গানটি তুলে দেন।
যোগাযোগ করা হলে সুমন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘গতকাল দুপুরেই গানটি লিখেছি, সঙ্গে সঙ্গে সুর করে ফেলি। গানটি সহজ কথা, সহজ সূত্রে তৈরি করার চেষ্টা করেছি। মূলত গণসংগীত হিসেবেই এটি তৈরি করা, যাতে মানুষ হাততালি দিয়ে এক সুরে গাইতে পারে।’
সুমন আরও বলেন, ‘ঢাকায় শাহবাগে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে যে আন্দোলন চলছে, আমি ঢাকায় থাকলে তাতে শামিল হতাম। বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক কেতাবি নয়, অন্তরের নিবিড় সম্পর্ক। এর আগে আমি শহীদজননী জাহানারা ইমাম ও কবি সুফিয়া কামালের আন্দোলন সম্পর্কে জেনেছি। বাংলাদেশের আন্দোলন সম্পর্কে আমার ধারণা আছে। তাই আমি কলকাতায় বসেও শাহবাগের ওই গণজোয়ারকে অনুভব করতে পারছি। আমার গানটি ওই আন্দোলনের প্রতি একধরনের সংহতি।’







মনিরুজ্জামান
২০১৩.০২.০৯ ০৯:০০rohith
২০১৩.০২.০৯ ১২:৩০সুমনকে ধন্যবাদ এমন সুন্দর একটি গান উপহারের মাধ্যমে আমাদের গণদাবিতে সংহতি প্রকাশ করার জন্য। পাশাপাশি অন্য স্বাধীনতাকামী মানুষদের কাছে অনুরোধ আপনারাও আমাদের পাশে এসে দাড়ান, একাত্মতা ঘোষনা করেন ো বিশ্বজনমত গড়ে তুলে আমাদের এই গণদাবি আদায়ে সহযোগিতা সহ অংশীদার হন।
জয় বাংলা!
FOHAD
২০১৩.০২.০৯ ২১:০৬