দাবি আদায় করেই ছাড়ব: মাহবুব রশিদ

| তারিখ: ০৯-০২-২০১৩

  • ২৩ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

এই আন্দোলন সবার। যুদ্ধাপরাধীদের বিচার চায়, এমন যে কেউ এখানে এসে যোগ দিতে পারবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলনের অন্যতম সংগঠক, ব্লগার ও ফেসবুক অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্য মাহবুব রশিদ প্রথম আলোকে এ কথা বলেছেন।
গতকালের সমাবেশে লাখো জনতার শপথ থেকে আন্দোলনটি নতুন স্তরে পৌঁছেছে উল্লেখ করে মাহবুব রশিদ বলেন, ‘মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার যে স্ফূরণ ঘটেছে, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। এই শক্তিকে সম্বল করেই আমরা দাবি আদায় করে ছাড়ব।’
এই আন্দোলন কত দিন, কীভাবে চলবে, জানতে চাইলে মাহবুব রশিদ বলেন, ‘যুক্তরাজ্যের অকুপাই ওয়ার্ল্ড স্ট্রিট মুভমেন্ট, মিসরের তাহরির স্কয়ারের আন্দোলনগুলোর অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিয়েছি। নানা উত্থান-পতনের মধ্য দিয়ে বছরব্যাপী আন্দোলন চলেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির এই আন্দোলনও দীর্ঘদিন চালাতে হবে। আপাতত আমরা কাদের মোল্লাসহ গ্রেপ্তার হওয়া যুদ্ধাপরাধীদের ফাঁসি চাওয়ার বিষয়টি সামনে এনেছি। কিন্তু দীর্ঘ মেয়াদে দেশকে যুদ্ধাপরাধী ও রাজাকারমুক্ত করা আমাদের লক্ষ্য।’
মাহবুব রশিদ বলেন, ‘জনতার যে ঢেউ জেগেছে, তার নানা মাত্রা আছে। আমাদের সঙ্গে অনেক প্রগতিশীল ছাত্রসংগঠন যোগ দিয়েছে। পেশাজীবী ও প্রবীণেরাও আছেন। একেক ধরনের মানুষ একেক সময় আন্দোলনের কর্মসূচিতে যোগ দিচ্ছেন। সে অনুযায়ী আমরা স্বেচ্ছাসেবকদের সংগঠিত করছি, কাজ করছি।’
শাহবাগ চত্বরটি রাজধানীর সঙ্গে মতিঝিল-গুলিস্তানের অন্যতম প্রধান যোগাযোগের সড়ক। দুটি গুরুত্বপূর্ণ হাসপাতাল আছে এখানে। এ সড়ক দীর্ঘদিন বন্ধ থাকলে জনভোগান্তি হতে পারে। এ ব্যাপারে আপনাদের চিন্তাভাবনা কী, জানতে চাইলে মাহবুব বলেন, ‘বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। আমরা ভাবছি, গুরুত্বপূর্ণ সময়ে সড়কটি ছেড়ে দিয়ে আমরা কর্মসূচিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাদুঘর, মৎস্য ভবনের সামনের রাস্তাসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে দেব। রাতে আবার মূল শাহবাগ চত্বরে কর্মসূচি পালন করব। আর বড় সমাবেশগুলো করব ছুটির দিনে। এভাবে দীর্ঘ মেয়াদে আন্দোলন চলবে।’
মাহবুব বলেন, ‘আমাদের প্রজন্মের যারা যুদ্ধ দেখেনি, যুদ্ধ করেনি, তাদের জন্য এটা বড় সুযোগ। মুক্তিযোদ্ধাদের রক্তের ঋণ কিছুটা হলেও শোধ করার এই সুযোগ আমরা হাতছাড়া করব না।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Sayed Foysal Ahmed

Sayed Foysal Ahmed

২০১৩.০২.০৯ ০৩:৫৬
পাকিস্তানের মিডিয়া ফোরাম- এ এই আন্দোলন নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ট্রাইবুনালকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।

এস এম সজীব

এস এম সজীব

২০১৩.০২.০৯ ০৫:২০
আশা করি, এই আন্দোলনের মধ্য দিয়েই আমরা আমদের প্রকৃত স্বাধীন, সার্বভৌম, প্রগতিশীল ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলবো ইন-শা-আল্লাহ্‌।

rubel raj

rubel raj

২০১৩.০২.০৯ ০৬:০৮
ধন্যবাদ ভাই । নিজের অভিগগতা থেকে বলছি সাবধানে থাকবেন । আপনারা যারা সবার পরিচিত হয়ে যাচ্চেন । অনেকে চাইবে আপনাদেরকে ব্যব হার করতে । বিশেষ করে এ আনদোলন্টাকে বানচাল করতে । বি এন পি জামাত নানা কুটকোুশলের করে আপনাদেরকে দুষিত করতে চাইবে সে দিকে খেয়াল রাখবেন । নিজের হাত , চোখ ছাড়া আর কাউকে বিশ্বাস করবেন না । কারন আপনারাই আমাদের তরুন নেতা । সজাগ থাকবেন

md.mostafa kamal

md.mostafa kamal

২০১৩.০২.০৯ ০৯:৩৩
keep it up...............

Ajabul Morfud

Ajabul Morfud

২০১৩.০২.০৯ ০৯:৩৫
মাহবুব রশিদ ভাই, এগিয়ে চলেন - আমরা আছি আপনার সঙ্গে। ফাসির প্রশ্নে আপস নয়। জয় বাংলা।

sirajul islam

sirajul islam

২০১৩.০২.০৯ ০৯:৪৮
Thank u so much. Joy Bangla.

Prince Mahmud Doel

Prince Mahmud Doel

২০১৩.০২.০৯ ১০:০৩
Bro MAHBUB Congratulation ….go ahead…………

M A Qayyum

M A Qayyum

২০১৩.০২.০৯ ১০:২৬
আমরা শত্রু - মিত্র চিনতে শিখেছি। আমরা ছিলাম। আমরা আছি, আমরা থাকবো। আমাদের দরকার ছিল দেখিয়ে দেয়ার, নিজেদেরকেও চিনে নেয়ার। এখনো করিনি কিছুই। তাতেই উধাও সব নরকের কীট। বহুরূপি কিছু পরজিবী থেমে থেমে প্রলাপ বকছে। তাতেও ভয়। দ্বিধায় আছে, কোন ফ্লাইটে বুকিং দেয়! ইসলামাবাদ, নাকি কাবুল? দেরী হয়ে গেলে আবার বাচ্চুর মত বর্ডার পার হওয়ার সময় পাবেনা আর একজনও। ওই, গেলি! ধ---র--...!

মনিরুজ্জামান

মনিরুজ্জামান

২০১৩.০২.০৯ ১১:০৮
ধন্যবাদ, আমরা সব সময়ই পাসে আচি রাজাকারের ফাসির দাবিতে। এতা কন দলের দাবি না, দেশের মানুশের চাওয়া।
২০১৩.০২.০৯ ১১:৪১
মাহবুব ভাই স্যালুট আপনােক , স্যালুট আপনােদর সকলকে
লািকেক আমার সংগ্রামী সালাম .
লাল সালাম সকল বাঙ্গালীকে .
রাজাকার মুক্ত বাংলােদশ গড়েত আজেক লড়েত হবে

Tanveer Ahmed

Tanveer Ahmed

২০১৩.০২.০৯ ১১:৪১
চল্ চল্ চল্ ঊধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণীতল অরুণ প্রাতের তরুণ দল চলরে চলরে চল্ চল্ চল্ চল্।

Subir Kashmir Pereira

Subir Kashmir Pereira

২০১৩.০২.০৯ ১১:৪৭
`আমি জ্বালিয়ে রেখেছি আশার প্রদীপ
জানি কভু নিববেনা। '
এই বিশ্বাস আমাদের তারুণ্যের মনে প্রাণে।
ঘর ছেড়েছি জয় নেয়েই ফিরব।
আমরা হারতে শিখেনি, যে ফাঁসির মঞ্চ আমরা তৈরী করেছি, রাজাকারদের সেই মঞ্চে রাজাকারদের ফাঁসি দিয়ে তবেই ফিরব বীরের বেশে।

Bikash

Bikash

২০১৩.০২.০৯ ১২:১২
Go Ahead

Sukumar Sarkar

Sukumar Sarkar

২০১৩.০২.০৯ ১২:১৯
ভাই, আপনার এই আন্দেলনে আমার সমর্থন আছে। এগিয়ে যান.......

MOHAMMED NOMAN (( DOHA QATAR ))

MOHAMMED NOMAN (( DOHA QATAR ))

২০১৩.০২.০৯ ১৩:৪৭
একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’
রাজাকারের ফাঁসি চাই’, ‘জনতার সংগ্রাম চলবেই চলবেই ’, ‘আমরা করব জয়’
আর চুপ থাকবেন না। আওয়াজ তুলুন, ফাঁসি চাই, ফাঁসি চাই এবং ফাঁসি চাই।
দোহা কাতার থেকে এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি।

mohammed mohiuddin

mohammed mohiuddin

২০১৩.০২.০৯ ১৩:৪৯
Bandu do not worry , who what saying we do not care, we want HANG TO ALL RAJAKAR

Porimol

Porimol

২০১৩.০২.০৯ ১৬:১২
জয় হোক আপনার, জয় হোক আপনার সকল সদস্যদের, জয় হোক যারা আপনাদের সাথে জড়িত। জয় হবে হবেই একটি দিন।
সাড়া বাংলা সকল মানুষদের বলছি আপনারা ঘরে ঘরে, চায়ের দোকানে, রাস্তা, ঘাটে, রণে, বনে, জঙ্গলে যেখানেই পারেন রাজাকার এবং অসৎলোকের বিপক্ষে ভিক্ষোব গড়ে তুলুন যাতে তারা মাথা উচু করে না দাঁড়াতে পারে। সাবধান রাজাকারের বাঁচ্চাগুলো কিন্তু মোখুশ পড়ে চেহারা বদলিয়ে এই দলের সাথে যোগ দিতে পারে তাদের থেকে সাবধান।

Prodip

Prodip

২০১৩.০২.০৯ ১৬:১৫
অাপনাদের জন্য রইল বিশাল সমর্থন এবং শুভেচ্ছা । এই দেশ মাতৃকার জন্য এবার দ্ধিতীয় যুদ্ধ ।

Shuvo

Shuvo

২০১৩.০২.০৯ ১৬:৪০
মাহবুব রশিদ প্রকৃতই 1971 সালে মুক্তিযোদ্ধা ছিলেন ।

Shuvo

Shuvo

২০১৩.০২.০৯ ১৭:২৯
মাহবুব রশিদ প্রকৃতই 1971 সালে মুক্তিযোদ্ধা ছিলেন ।

Shuvo

Shuvo

২০১৩.০২.০৯ ১৭:৪১
সাগর-রুনি, Biswajit হত্যাকাণ্ড'র বিচার দাবি করা সারা বাংলার মোহনা শাহবাগ থেকে ।

Shuvo

Shuvo

২০১৩.০২.০৯ ১৭:৪৬
সাগর-রুনি, Biswajit হত্যাকাণ্ড'র বিচার দাবি করা হোক সারা বাংলার মোহনা শাহবাগ থেকে ।

Sezan

Sezan

২০১৩.০২.০৯ ১৯:৩৪
"যুক্তরাজ্যের অকুপাই ওয়ার্ল্ড স্ট্রিট মুভমেন্ট, মিসরের তাহরির স্কয়ারের আন্দোলনগুলোর অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিয়েছি" go ahead we want Bangladesh spring ....