সুশৃঙ্খল প্রতিবাদই বড় শক্তি: ইমরান

| তারিখ: ০৯-০২-২০১৩

  • ৩৭ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

‘আন্দোলনটি তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগোচ্ছে। এটা যেভাবে এত দিন চলেছে, কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির রায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা মাঠ ছাড়ছি না।’
আন্দোলনের অন্যতম সংগঠক, ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার প্রথম আলোকে এ কথা বলেন। আপনাদের মিত্রশক্তি কারা, জানতে চাইলে তিনি বলেন, একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, বিএনপি ও জামায়াতে ইসলামী ছাড়া দেশের সব স্তরের ও মতের মানুষ এর সঙ্গে একমত। তারা অংশগ্রহণও করছে। যেকোনো আন্দোলন জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই এগিয়ে যায়। তবে এখন পর্যন্ত অংশগ্রহণকারীরা সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। এটাই আমাদের আন্দোলনের সবচেয়ে বড় শক্তি।
আন্দোলনকে কীভাবে এগিয়ে নিচ্ছেন, আগামী দিনের পরিকল্পনা কী, জানতে চাইলে ইমরান বলেন, ‘প্রায় ১০০ ব্লগার ও অনলাইট অ্যাকটিভিস্ট প্রতিদিন স্বেচ্ছাসেবক হিসেবে আন্দোলনটিকে সুশৃঙ্খলভাবে চালাতে কাজ করছে। অনেক প্রগতিশীল ছাত্রসংগঠন কাজ করছে। এর বাইরেও হাজার হাজার মানুষ স্বেচ্ছাপ্রণোদিতভাবে আন্দোলনে সহায়তা করছে। আন্দোলনের এই ধরনটিকে আমরা ধরে রাখতে চাই।’
কিন্তু যেকোনো আন্দোলনে একই মত ও পথের নানা ধারা থাকে। তাদের মধ্যে মতবিরোধ হয়। সেগুলো কীভাবে মোকাবিলা করবেন? ইমরান বলেন, ‘প্রগতিশীল শক্তির মধ্যে বিভাজনের কারণে যেকোনো আন্দোলন দুর্বল হয়ে যায়। তাই সে ধরনের কোনো বিভাজন যাতে না হয়, সে জন্য আমরা এখন পর্যন্ত কোনো সাংগঠনিক কাঠামোর কথা ভাবছি না। এতে আন্দোলনে সব ধরনের মানুষের অংশগ্রহণের দ্বার উন্মুক্ত থাকে।’
বিচার তো বিশেষ ট্রাইব্যুনালে হচ্ছে। সেখানে যুক্তিতর্ক আর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারক রায় দেবেন। আন্দোলনকারীদের এ বিষয়ে কী করার আছে, জানতে চাইলে ইমরান বলেন, ‘এখন জাতীয় সংসদ চলছে। সরকার চাইলে সংসদে আইন করে যুদ্ধাপরাধীদের বিচারে ফাঁসির বিষয়টিকে নিশ্চিত করতে পারবে। একাত্তরে যারা বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করেছে, লাখো মানুষকে হত্যা করেছে, তাদের ফাঁসির রায় হবে, এটাই স্বাভাবিক। আমরা সেই দাবিটিই করছি। কীভাবে সেটা বাস্তবায়িত হবে, সেটা দেখার দায়িত্ব সরকার ও ট্রাইব্যুনালের।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Sayed Foysal Ahmed

Sayed Foysal Ahmed

২০১৩.০২.০৯ ০৩:৩৯
শাহবাগ-এ তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে যে আন্দোলন চলছে সেখানে অনেক ভাবেই একাত্মতা প্রকাশ করা যায়। বিশেষ করে রাজনৈতিক নেতারা এই সমাবেশে বক্তৃতা না করে সংসদে বসেই এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করতে পারেন। আকাঙ্ক্ষার বাস্তবায়নে আইনের মাধ্যমে রাজাকারদের ফাঁসির পথ করেও একাত্মতা প্রকাশ করতে পারেন। বিশাল জনস্রোতে শুধু কথামালার স্ফুরণ না ঘটালেও চলবে। বাংলাদেশের যে যেখানে আছেন, সেখান থেকেই সাধারণ মানুষকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করুন। যার যার অবস্থান থেকে আমরা কার্যকর পদক্ষেপ নিলেই এই আন্দোলন ছড়িয়ে যাবে সারা দেশে। সাধারণ মানুষ যেখানে রাজাকার জামাত-শিবিরের প্রতি ঘৃনা প্রকাশ করতে রাস্তায় নেমে এসেছে, ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছে, বিজয় সেখানে সুনিশ্চিত। জয় বাংলা !

jony

jony

২০১৩.০২.০৯ ০৩:৩৯
একাত্তরে যারা বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করেছে, লাখো মানুষকে হত্যা করেছে, তাদের ফাঁসির রায় হবে, এটাই স্বাভাবিক।

এস এম সজীব

এস এম সজীব

২০১৩.০২.০৯ ০৪:৩৭
একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে, বিএনপি ও জামায়াতে ইসলামী ছাড়া দেশের সব স্তরের ও মতের মানুষ এই আন্দোলনকারীদের সঙ্গে একমত।

Moynul

Moynul

২০১৩.০২.০৯ ০৫:২১
Bravo! The freedom fighter in this age!
Salute and heartiest love. Go ahead.

libi

libi

২০১৩.০২.০৯ ০৬:৩৪
ইমরান ভাই আপনাকে এবং ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সবাইকে সহস্র সালাম।

Md,Forhad

Md,Forhad

২০১৩.০২.০৯ ০৭:৪৩
সময়ের সাহসী সন্তান।সেই মা আজ ধন্য যার গর্ভে লালিত আমাদের এই ভাই।

রাজাকারের ফাসিঁ চাই,আর কোন দাবী নাই।

মুক্তিযুদ্ধ হয়নি শেষ, জেগে থাকো বাংলাদেশ।
২০১৩.০২.০৯ ০৮:৪৯
Brothers, come up with something to push it to the parliament. You may need to include the parliamentary bodies to legally ban Jamaat and also ensure the capital punishment of the war criminals.

Ajabul Morfud

Ajabul Morfud

২০১৩.০২.০৯ ০৯:১২
ইমরান ভাই, এগিয়ে চলেন - আমরা আছি আপনার সঙ্গে। ফাসির প্রশ্নে আপস নয়। জয় বাংলা।

Prince Mahmud Doel

Prince Mahmud Doel

২০১৩.০২.০৯ ০৯:৩৭
Bro IMRAN Congratulation ….go ahead…………

Md. Monoar Hossain

Md. Monoar Hossain

২০১৩.০২.০৯ ০৯:৫৫
ইমরান ভাই,
আপনাদের এই আন্দোলন বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তাই সাবধান, কোন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবেন না। যদি কোন দলের এম.পি অথবা নেতা একাত্ততা ঘোষনা করতে আসেও তবে বলবেন আগে সংসদে বিল উত্থাপন করে আসুন তার পর কথা হবে।
কারণ রাজনীতি বিদদের কোন নৈতিকতা নেই। তারা ক্ষমতায় যাওয়ার জন্য অথবা থাকার জন্য যে কোন কিছু করতে পারে। তা সে যে কোন কাজই হোক না কেন।
আপনাদের বিজয় সু-নিশ্চিত।
জয় বাংলা।

nowab

nowab

২০১৩.০২.০৯ ১০:০২
it will be fasi chai, fasi chai...........................

Morshed

Morshed

২০১৩.০২.০৯ ১০:০৮
I would like to thanks all Bloggers and all participant also we need to continue the activites till any result come.

Haider Ali

Haider Ali

২০১৩.০২.০৯ ১০:১৬
একটাই দাবী কাদের মোল্লার ফাঁসী চাই, যুদ্ধাপরাধীদের ফাঁসী চাই। তবে কোন রাজনৈতিক রং ছড়ালে আমাদের হারাবেন। অলরেডি রাজনৈতিক অনেক ছাত্রনেতা বক্তৃতা করেছেন যা আমরা আমজনতা চাই না। লীগকরন, বামকরন, বিএনপিকরন কোনটাই চাই না। রাজনৈতিক রংমুক্ত হয়ে যতক্ষন আন্দোলন চলবে ততক্ষন আছি।
২০১৩.০২.০৯ ১০:৩৩
ভাই আপনাকে সালাম...

Rimi

Rimi

২০১৩.০২.০৯ ১০:৪৭
দেশ আজ দুই ভাগে বিভক্ত - ১ ) যারা যুদ্ধাপরাধীদের ফাঁসি চায়, ২ ) যারা যুদ্ধাপরাধীদের বাচাতে চায়।
২০১৩.০২.০৯ ১০:৫৩
@এস এম সজীব
২০১৩.০২.০৯ ০৪:৩৭
ভাই অনেক বি এন পির সমর্থক রা এ আন্দোলনের সাথে একমত, তবে দলের কারণে তারা চুপ করে আচে। বি এন পি জামাতের সাথে থাকলে অস্তিত্বহীন হয়ে যাবে এ সত্য টি অনেক বি এন পি সমর্থকরা বুজতে পারছে।

Maskud Labib

Maskud Labib

২০১৩.০২.০৯ ১০:৫৭
এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়...। সাব্বাস বাংলা দামাল সন্তান...

Jalal Ahmed

Jalal Ahmed

২০১৩.০২.০৯ ১১:১৩
ইমরান, শহিদুল, রুবেল আপনাদের এই জন সম্পৃক্ত আন্দোলন আমাদের ক্লুষিত রাজনীতি যাতে স্পর্শ করতে না পরে। এখান থেকেই হয়ত আমাদের দলীয় রাজনীতির সংকির্ণ গন্ডি থেকে জাতিকে মুক্তি দেয়ার এক্টা রাস্তা তৈরি হবে।

bidhan banik

bidhan banik

২০১৩.০২.০৯ ১১:১৭
দাবী আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না।
বড় প্রশ্ন আজ- কত জন মানুষকে খুন করলে
কাদের মোল্লাকে দেওয়া ফাসিঁ হবে? শেখ হাসিনা উত্তর দাও।
দাবী একটাই কাদের মোল্লাসহ রাজাকারদের ফাসিঁ।
ইমরান ভাই রাজপথ ছাড়ছি না।
আমরা আছি
বাংলা মা তোর ভয় নাই।

mohammed mohiuddin

mohammed mohiuddin

২০১৩.০২.০৯ ১২:২৩
Well done well done Tiger go ahed

Sukumar Sarkar

Sukumar Sarkar

২০১৩.০২.০৯ ১২:৩১
আপনারাই আমাদের এই যুগের সালাম, রফিক, বরকত, জব্বার.......
আপনাদের শতকোটি সালাম...........

আশরাফ

আশরাফ

২০১৩.০২.০৯ ১২:৫৪
ইমরান ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। জয় বাংলা।

সুখেন্দু বিশ্বাস

সুখেন্দু বিশ্বাস

২০১৩.০২.০৯ ১৩:০২
একটা ব্যাপার এখানে বেশ স্পষ্ট। যে দাবী জন-মানুষের হৃদয়ের অন্তঃস্থল থেকে উত্থিত হয়, সেটা আদায়ের আন্দোলনে শরিক হতে কাউকে ডেকে আনতে হয় না। এটা অনেকটা বাঁধ ভাঙা জোয়ারের মত। সব কিছু ভেঙ্গেচুরে তার গন্তব্যের দিকে ধেয়ে যায়। কার সাধ্য আছে তাকে আটকায়? তেমনি ভাবে আমাদের জনস্রোত এখন ‘প্রজন্ম চত্তর’ মুখী। দাবী একটাই - ফাঁসি চাই। চার দশক অপেক্ষা করেছি। আর না। তবে আমাদের সজাগ থাকতে হবে এই আন্দোলনে কেউ যেন কোন ধরণের রাজনৈতিক রঙ লাগাতে না পারে। কেউ যেন বিভেদ বা ভাঙ্গন সৃষ্টি করতে না পারে। আর গতি যেন তীব্র থেকে তীব্রতর হয়। লক্ষ্যে আমরা পৌঁছবোই। দুর্মুখেরা ‘জয় বাংলা’ শ্লোগানকে কোন বিশেষ দলের শ্লোগান মন্তব্য করে এই আন্দোলনকে কোন বিশেষ দলের আন্দোলন বলে প্রচার করার চেষ্টা চালাচ্ছে। আমাদের মনে রাখতে হবে ‘জয় বাংলা’ মানে মুক্তির শপথ, ‘জয় বাংলা’ মানে দাবী আদায়ের শপথ, ‘জয় বাংলা’ মানে যুদ্ধাপরাধীদের বাংলা হতে নির্মূল করার শপথ। জয় বাংলা।

shariful islam durjoy

shariful islam durjoy

২০১৩.০২.০৯ ১৩:৩০
তারুণ্য জেগেছে যখন, এ দেশ সত্যি সত্যি একদিন কলঙ্ক মুক্ত হবেই ...... বিপ্লব দীর্ঘজীবী হও...... শাহবাগ তুমি দীর্ঘজীবী হও ...

Uzzal

Uzzal

২০১৩.০২.০৯ ১৩:৩৮
THANKS ALL OF YOU

Swarup Kumar saha

Swarup Kumar saha

২০১৩.০২.০৯ ১৩:৪২
আন্দোলনকারী বাংলা দামাল সন্তান....। সবাইকে সহস্র সালাম
জেগে থাকো বাংলাদেশ !!!!!!!!!!!!!!!! জয় বাংলা।

mohammed mohiuddin

mohammed mohiuddin

২০১৩.০২.০৯ ১৩:৪৫
well done guy we are all of your , we don't care politicians

শাহ এন. খাঁন

শাহ এন. খাঁন

২০১৩.০২.০৯ ১৪:০৬
ALLAH save you and save us from rajakar jamati islami /Chatro shibir. we pray for you Mr.HERO Insha'Allah we will success. and save BANGLADESH

Thanks Once again

Mahbubul Haque

Mahbubul Haque

২০১৩.০২.০৯ ১৪:২০
আপনাদের সহস্র অভিবাদন ইমরান, আপনারা এগিযে যান। সারা দেশ আপনাদের সাথে আছে, জয় একদিন হবেই... রাজাকারদের ফাঁসি হবেই...হবে।

Safiqul Islam

Safiqul Islam

২০১৩.০২.০৯ ১৪:৩২
আপনাদের জানাতে চাই, আমরা আপনদের সাথে আছি।

Samir Kumar Ghosh

Samir Kumar Ghosh

২০১৩.০২.০৯ ১৪:৪৬
ব্লগার এবং অনলাইন এক্টিভিস্ট হিসেবে আজ আমরা গর্ব করতে পারি ।
আর অবশ্যই ইমরান ভাইকে ধন্যবাদ।

MD.SOHEL NADIR KHAN.

MD.SOHEL NADIR KHAN.

২০১৩.০২.০৯ ১৪:৪৭
I salute my brothers and sisters.....Keep going,we are always besides you.Lost or win is not important,most important is discipline,unity and commitment.I am confident enough,we will win.....

S.M. Alimuzzaman

S.M. Alimuzzaman

২০১৩.০২.০৯ ১৫:০০
সুধু শৃংখলা পরিপালণ করলেই হবে না নিতে হবে নিরপেক্ষ ভুমিকা। আপনাদের আন্দোলন সফল হোক।

Porimol

Porimol

২০১৩.০২.০৯ ১৫:৩২
ইমরান ভাই
আমি বাহারাইন থেকে বলছি আপনাদের কোন ভয় নাই, আপনাদের কোন সমস্যা নাই, আপনাদের কোন চিন্তা নাই, আপনি এগিয়ে চলুন আমরা সাধারণ জনগণ আপনাদের সাথে আছি। সু-নাগরীক জাতি আজ আপনার সাথে আছে। জয় আমাদেরই হবে। রাজপথ ছাড়বেন না। শুনতেছি আপনাদের এই আন্দোলন বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তাই বলে আপনি তাদের কাছে নত হবে। রাজপথ ছাড়বেন না। শাহাবাগ থেকেই আমাদের প্রানের দাবি মানতে হবে। রাজাকারের ফাঁসি চাই।

Prodip

Prodip

২০১৩.০২.০৯ ১৫:৪৮
অাপনাদের অান্দোলন বির্তকের উধ্বে থাক, এটাই কামনা । ভাল লাগলো রাজনৈতিক নেতারা বক্তৃতা দিতে পারল না । এতে শুধু অাপনাদের কল্যান নয়, রাজনীতিক দের জন্য ভাল হল ।

Sezan

Sezan

২০১৩.০২.০৯ ১৯:৩১
we only want you ...

Saidur Rahman

Saidur Rahman

২০১৩.০২.০৯ ২০:১৩
ভাই, প্রথম কথা, রাজাকারের ফাসি চাই, দ্বিতীয় কথা, যে সকল ৭১' এর রাজাকার, রাজাকার থেকে মাইগ্রেট করে দেশপ্রেমিকের ছন্মবেশ নিয়েছ, তাদের ও ফাসি চাই, যারা তাদের কে সুজোগ করে দিয়েছে, তাদেরও ফাসি চাই...... আরেকটা কথা, রাজাকারের ফাসি চাইতে গিয়ে ইসলাম ধর্ম কে ছোট না করি। কারন সবার ধর্ম যেমন সবার কাছে শ্রেষ্ঠ, তেমনি একজন মুসলিম হিসেবে আমার কাছে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম।