ইউরোপের চলচ্চিত্রবাজারে ‘টেলিভিশন’

বিনোদন প্রতিবেদক | তারিখ: ০৯-০২-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ইউরোপের চলচ্চিত্রবাজারে টেলিভিশন ছবির আন্তর্জাতিক বিক্রয় ও বিপণনের দায়িত্ব নিয়েছে এম লাইন ডিস্ট্রিবিউশন। ছবিটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী জানান, প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা মিশেল সন এর আগে কিম কি দুকের সামারিটান গার্ল, মহসিন মাকমালবাফের গার্ডেনার, চুং জি ইয়াংয়ের ন্যাশনাল সিকিউরিটিসহ আরও কিছু আলোচিত ছবির বিক্রয় ও বিপণনের দায়িত্ব পালন করেছেন। গত সপ্তাহে প্রতিষ্ঠানটি ইউরোপের চলচ্চিত্রবাজারে টেলিভিশন ছবির বিক্রয় ও বিপণনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। ফারুকী আরও জানান, ফরাসি ফেস্টিভ্যাল প্রমোটার পাসকাল রামোদা গত সপ্তাহে টেলিভিশন ছবির উৎসবস্বত্বের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার তরুণ ও আলোচিত চলচ্চিত্রকারদের ছবির উৎসবস্বত্ব দেখাশোনা করেন পাসকাল রামোদা।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন