সজলের চলচ্চিত্র রানআউট
সজল
ছোট পর্দার অভিনেতা সজল এবার চলচ্চিত্রে অভিনয় করছেন। ছবির নাম রানআউট। পরিচালক তন্ময় তানসেন।
১ ফেব্রুয়ারি সজল এক সাক্ষাৎকারে প্রথম আলোকে বলেছিলেন, ‘আমিও চলচ্চিত্রে কাজ করব। কয়েকজন নির্মাতার সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে। আশা করছি, এ বছরই একসঙ্গে একাধিক ছবিতে অভিনয়ের কথা সবাইকে জানাতে পারব।’
তখন সজল রানআউট ছবিতে অভিনয়ের খবরটি আপাতত গোপন রাখতে চেয়েছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার তন্ময় তানসেন জানিয়েছেন, এরই মধ্যে সজল সাত দিন শুটিংও করেছেন।
ছবির গল্প প্রসঙ্গে পরিচালক জানান, অপরাধজগতের গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। সাধারণ একটি ছেলে পরিস্থিতির শিকার হয়ে অন্ধকারজগতের মানুষের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে।
এদিকে ১০ বছর পর আবার গান করছে একসময়ের জনপ্রিয় ব্যান্ড ভাইকিংস। রানআউট ছবির ছয়টি গান ও ব্যাকগ্রাউন্ড মিউজিক করছে ভাইকিংস। দুটি গানে ভাইকিংসের সঙ্গে কণ্ঠ দিচ্ছেন কনা ও এলিটা।
ছবিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, মৌসুমী নাগ, রোমানা স্বর্ণা, তানভীর হোসেন প্রমুখ।







shaikh osman gani
২০১৩.০২.০৯ ০৮:১৪KM Mahbubul Alam
২০১৩.০২.০৯ ০৯:৪৬MD ARIFUR RAHMAN
২০১৩.০২.০৯ ১০:০২
২০১৩.০২.০৯ ১৬:২৫