জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মুক্তিযোদ্ধা খসরুজ্জামান

নিউইয়র্ক প্রতিনিধি | তারিখ: ২৫-০১-২০১৩

  • ৬ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা খসরুজ্জামান চৌধুরী। তিনি ব্রেন ক্যান্সারে ভুগছেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁর চিকিত্সা বন্ধ করে দেওয়া হয়েছে পরিবার জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে বসবাসরত খসরুজ্জামান চৌধুরীর পরিবার সূত্রে জানা গেছে, ক্যানসার দ্রুত ছড়িয়ে পড়ায় চিকিত্সা বন্ধ করে তাঁকে হাসপাতালের সেবা কেন্দ্রে পাঠানো হয়েছে। যেকোনো মুহূর্তে দুঃসংবাদের জন্য পরিবারকে প্রস্তুত থাকতে বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন প্রথম আলো ডটকমকে বলেন, খসরুজ্জামান চৌধুরীর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।
খসরুজ্জামান চৌধুরী ১৯৭১ সালে কিশোরগঞ্জে এসডিও থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ নেন। পরে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে লুইজিয়ানা বিশ্ববিদ্যালয়ে তিনি অর্থনীতিতে অধ্যাপনা করতেন। রম্য লেখক হিসেবে বেশ পরিচিত ছিলেন খসরুজ্জামান চৌধুরী। তাঁর স্ত্রী তাহমিনা জামানও একজন লেখক।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Christopher Purification

Christopher Purification

২০১৩.০১.২৬ ০৭:০৮
We pray for Mr. Khosruzzaman Chowdhury. May God bless him and his family.

Md.Parvej Ahmmed

Md.Parvej Ahmmed

২০১৩.০১.২৬ ০৮:২৬
আমরা তোমাদের ভূলবনা...............
২০১৩.০১.২৬ ০৯:২৫
জেতে নাহি দিব, তৌ যেতে দিতে ৈ, তবু চলে যাি..। েতাি ত dharmo

sharif

sharif

২০১৩.০১.২৬ ১৫:৫২
very sad

anwarhasan

anwarhasan

২০১৩.০১.২৬ ২০:১৭
জাতির বীর সন্তান।

Nuruddin Sarker

Nuruddin Sarker

২০১৩.০১.২৬ ২২:৫৪
god bless u . we pray for him