পাকিস্তানের ৫৮ শহরে মুঠোফোন বন্ধ
পাকিস্তানের লাহোর, করাচিসহ ৫৮টি শহরে আজ শুক্রবার মুঠোফোন সেবা বন্ধ রেখেছে দেশটির সরকার। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জমায়েত ও শোভাযাত্রায় নিরাপত্তা রক্ষার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
দ্য ডনের খবরে বলা হয়, আজ পাঞ্জাব, সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশের রাজধানীতে মুঠোফোন সেবা বন্ধ থাকবে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক গতকাল বৃহস্পতিবার বলেছিলেন, তিন প্রদেশ থেকে মুঠোফোন সেবা বন্ধের অনুরোধ এসেছে।
পাকিস্তানের কর্মকর্তারা বলেন, পাঞ্জাবের ৫১টি শহর এবং সিন্ধুর সাতটি বড় শহরে সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত মুঠোফোন বন্ধ থাকবে। আর কোয়েটায় সকাল ১০টা থেকে দিবাগত রাত দুইটা পর্যন্ত মুঠোফোন বন্ধ থাকবে।
যেসব শহরে মুঠোফোন সেবা বন্ধ থাকবে তারমধ্যে রয়েছে পাঞ্জাবের লাহোর, মুলতান, শিয়ালকোট, রাওয়ালপিন্ডি, ফয়সালাবাদ এবং সিন্ধুর করাচি, হায়দরাবাদ প্রভৃতি।







Saydujjaman
২০১৩.০১.২৬ ০৯:৩৪ASM Zhinuk
২০১৩.০১.২৬ ১৪:০৭