শিরোনাম:

ব্যক্তি জীবনে যেন সৎ হই

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ৩ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম সব নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘আমরা যারা দেশের নেতৃত্ব দেই ইমামতি করি, তাঁরা যেন ব্যক্তি জীবনে সৎ হই। আসুন, শুধু একদিনের জন্য আলোচনা না করে সারা জীবন এগুলো পালন করার চেষ্টা করি।’
আজ শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দল মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। সেখানে অংশ নিয়ে তরিকুল ইসলাম এ কথা বলেন।
বিএনপি নেতা তরিকুল ইসলাম বলেন, ‘যারা অন্যায়, অত্যাচার অবিচার করে মহানবী (সা.) তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলেছেন। আমি সেই পরিপ্রেক্ষিতে বলি, যারা বর্তমানে দেশে চরম অত্যাচার করছে আল্লাহ যেন তাঁদের হেদায়েত করেন।’ তিনি বলেন, ‘যারা অন্যায়, অত্যাচার অবিচার করে মহানবী (সা.) তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলেছেন। আমি সেই পরিপ্রেক্ষিতে বলি, যারা বর্তমানে দেশে চরম অত্যাচার করছে আল্লাহ যেন তাঁদের হেদায়েত করেন।’
বিএনপির এই নেতা আরও বলেন, শুধু আখেরাতের ভয় দেখিয়ে লাভ নেই। ইহলোকে কী করছি সেটা দেখান। শুধু আখেরাতের কথা বলে মুসলমানকে ধর্মের দিকে টেনে আনা ঠিক না। তিনি বলেন, জাগতিক জীবনে কী করছি, কার সঙ্গে কী আত্মপ্রবঞ্চনা করছি, কতটুকু মিথ্যা বলছি, হালাল খাচ্ছি, পরের সম্পদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, অত্যাচার করছি, অপরের প্রতি সহিষ্ণুতা দেখাচ্ছি কি-না এটা দেখতে হবে। এটা যদি ব্যক্তি জীবনে না মানি, তাহলে মহানবী (সা.)-এর জীবন চরিত যতই আলোচনা করা হোক, এতে কোনো লাভ নেই।
ওলামা দলের সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান ও দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Kamal Hossain

Kamal Hossain

২০১৩.০১.২৫ ১৯:২৩
AamiiiiiiiiiiiiiN,

Osman Shekh

Osman Shekh

২০১৩.০১.২৬ ১১:১১
ভাল কথা বলার জন্য ধন্যবাদ।

Fahim

Fahim

২০১৩.০১.২৬ ১১:২৩
আমাদের সমস্যা হল আমরা বেশি কথা বলি, আর বলতে গিয়ে আজব সব কথা বলি। আখেরাতের ভয় আপনাকে দেখাবার কারণই হল - জাগতিক জীবনে কী করছেন সে সম্পর্কে চিন্তা করা। তবে দেখে ভাল লাগল আপনারা বুঝতে শিখেছেন এই জীবনেও ভাল কিছু করার আছে।