তিন লাশ উদ্ধারের ঘটনায় মামলা
মুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার পৃথক স্থানে পাওয়া লাশ তিনটি আজ শুক্রবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার রাতে নিহতদের স্বজনেরা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পৃথক মামলা করেছেন।
রাজধানীর পূর্ব জুরাইনের মো. ইব্রাহীম (২০), ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তানাক্কা মার্কেটের তৈরি পোশাক (মিনি গার্মেন্টস) ব্যবসায়ী কুদ্দুস বেপারীর (৪০) লাশ উদ্ধারের ঘটনায় সিরাজদিখান থানায় মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেছেন, শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার কোনো অগ্রগতি নেই। কাউকে শনাক্ত করা যায়নি। দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকার রাঢ়ী মাসুদ (৩০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় শ্রীনগর থানায় মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, আসামিদের কাউকে শনাক্ত করা যায়নি।
মুন্সিগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার পৃথক দুটি স্থানে গতকাল বৃহস্পতিবার তিনটি লাশ পাওয়া গেছে। তাঁরা হলেন: রাজধানীর পূর্ব জুরাইনের মো. ইব্রাহীম (২০), ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তানাক্কা মার্কেটের তৈরি পোশাক (মিনি গার্মেন্টস) ব্যবসায়ী কুদ্দুস বেপারী (৪০) ও দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকার রাঢ়ী মাসুদ (৩০)। তাঁদের গুলি করে হত্যা করা হয়েছে। তিনজনের লাশই পড়ে ছিল সড়কের পাশে। সবার চোখ ছিল নতুন গামছা দিয়ে বাঁধা। নিহত ব্যক্তিরা এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন বলে তাঁদের স্বজনেরা জানিয়েছেন।








২০১৩.০১.২৫ ১৮:৩৩Murat Khan
২০১৩.০১.২৫ ১৮:৩৬